রহস্যজনকভাবে নিজের শোওয়ার ঘর থেকে উদ্ধার ছাত্রীর দেহ, খুনের অভিযোগ পরিবারের
Connect with us

মালদা

রহস্যজনকভাবে নিজের শোওয়ার ঘর থেকে উদ্ধার ছাত্রীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১১ মার্চ : শোয়ার ঘর থেকে রহস্যজনকভাবে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার বিনোদপুর এলাকায়।পরিবারসুত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সুমিত্রা সরকার।

গত ৪ঠা মার্চ তার বাবা মা কৃষ্ণনগরে বিয়ের অনুষ্ঠানে যায়। এরপর থেকে বাড়িতে একাই ছিল সে।বৃ্হস্পতিবার সকালে কাকিমা নমিতা সরকার ডাকতে এসে তার দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত ছাত্রীর জেঠু সুশীল সরকার জানিয়েছেন, এদিন সকালে তার কাকিমা গরু ছাগল বের করার জন্য ডাকতে যায়। কিন্তু ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। এরপরেই দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে তার অসাড় দেহ বিছানায় পড়ে রয়েছে। গলায় একটা দাগ রয়েছে। মোবাইলে একই নম্বর থেলে প্রায় ১৫টি মিসডকল রয়েছে। এরপরেই পুলিশে খবর দেয়। যদিও এটিকে নিছক আত্মহত্যার ঘটনা বলতে নারাজ তারা। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগে সরব হয়েছে তার পরিবারের সদস্যরা। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে মিল্কী ফাঁড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।