ছাব্বিশের ভোট যুদ্ধ শুরু! মোদীর পর এবার বাংলায় সভা করতে যোগী
Connect with us

ভাইরাল খবর

ছাব্বিশের ভোট যুদ্ধ শুরু! মোদীর পর এবার বাংলায় সভা করতে যোগী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-র বিধানসভা নির্বাচন এখনও মাস কয়েক দূরে। তবে রাজ্যে রাজনৈতিক উত্তাপ চরমে। বাঙালি অস্মিতা বনাম হিন্দুত্ব—এই দ্বন্দ্বেই এখন রাজনীতির জমি গরম করছে তৃণমূল ও বিজেপি (TMC vs BJP)। একদিকে বাঙালি সংস্কৃতি রক্ষার বার্তা নিয়ে পথে নামছে তৃণমূল, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বাংলায় সভা করে পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন মাত্র ২৪ ঘণ্টা আগেই। এবার সেই লড়াইয়ে নতুন করে ঝাঁপাতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই জঙ্গলমহলের এক জনসভায় উপস্থিত থাকবেন যোগী। শুধু সভা নয়, হতে পারে একাধিক জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, হিন্দু ভোটকে আরও সুসংহত করতেই তাঁকে বাংলায় নিয়ে আসছে বিজেপি।

আরও পড়ুনঃ “বাংলা বললেই অপরাধ?”—অসমে বাঙালি হেনস্তার অভিযোগে বিজেপিকে আক্রমণ মমতার

২০২১ সালের ভোটের আগে কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক জনসভা নজর কেড়েছিল। এবারও একই ছকে মাঠে নামছে বঙ্গ বিজেপি। দুর্গাপুরের সভায় মোদী বলেছিলেন, “তৃণমূল সরকার বাংলার উন্নয়নের সামনে দেয়াল তুলে রেখেছে।” এবার সেই বার্তা আরও জোরালো করতে মাঠে নামছেন যোগী।

Advertisement
ads

সূত্রের খবর, পুজোর পরই ‘সংকল্পপত্র’ প্রকাশ করবে বিজেপি। সেইসঙ্গে বাংলায় ভোট পরিচালনার জন্য অমিত শাহ নিজে কলকাতায় ভাড়া বাড়ি নিতে পারেন বলেও জল্পনা। সব মিলিয়ে স্পষ্ট, ছাব্বিশের লড়াইয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। এবং সেই লড়াই শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।

Continue Reading
Advertisement
Developer