সোমবার থেকে শুরু দেশে দ্বিতীয় পর্বের করোনা টীকাকরণ। নাম নথিভুক্ত করুন কো-উইন অ্যাপে
Connect with us

দেশ

সোমবার থেকে শুরু দেশে দ্বিতীয় পর্বের করোনা টীকাকরণ। নাম নথিভুক্ত করুন কো-উইন অ্যাপে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ মার্চ : প্রথম দফায় টীকাকরণ প্রক্রিয়া শেষ। এবার খুব শীঘ্রই শুরু হতে চলছে দ্বিতীয় দফার টীকাকরণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় শুরু ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের উপরের যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকাকরণের প্রক্রিয়া।

আর সোমবার সকাল ৯টা থেকেই শুরু হচ্ছে নাম নথিভুক্তিকরণ। করোনা টীকা নিতে হলে কী ভাবে নাম নথিবদ্ধ করতে হবে, রবিবার তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। তবে বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ মূল্য ২৫০ টাকা লাগতে পারে এবং সরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা মিলবে বিনামূল্যেই।উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণের প্রথম পর্ব। প্রথম দফায় করোনা ফ্রন্টলাইনারদের টীকাকরণ করা হয়। যার মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাবাহিনীর সব সদস্য। এবার পালা সাধারণ নাগরিকদের। গত শনি ও রবিবার করোনার টিকাকরণের জন্য তৈরি বিশেষ কো-উউন অ্যাপটির প্রযুক্তিগত কিছু কাজ চলে। তারই জেরে ওই দুদিন দেশে করোনার টিকাকরণ বন্ধ রেখেছিল কেন্দ্র। সোমবার থেকে শুরু দ্বিতীয় দফার করোনা টীকাকরণ। করোনা টীকা পেতে সকাল ৯টা থেকেই নাম নথিভুক্ত করা যাবে কো-উইন অ্যাপে। করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পাওয়ার পর ডিজিটাল কিউআর-নির্ভর একটি শংসাপত্র দেওয়া হবে। দ্বিতীয় তথা চূড়ান্ত ডোজের পরও দেওয়া হবে সার্টিফিকেট। ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ প্রদান করা হবে।

Continue Reading
Advertisement