সংসদ অধিবেশন ঘিরে তৎপরতা, মঙ্গলে বৈঠকে ডাক তৃণমূলের
Connect with us

ভাইরাল খবর

সংসদ অধিবেশন ঘিরে তৎপরতা, মঙ্গলে বৈঠকে ডাক তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী ভূমিকা নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থানকে স্পষ্ট করতে এবার সংসদে বিশেষ অধিবেশনের পরিকল্পনা করছে মোদি সরকার (Narendra Modi)। নয়াদিল্লির (New Delhi) সূত্র অনুযায়ী, সোমবার এই সম্ভাবনা সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে বিভিন্ন দল।

এই প্রেক্ষিতে মঙ্গলবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে দলের সদর দপ্তরে তৃণমূল কংগ্রেস (TMC) একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদদের এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই মুহূর্তে বিদেশ সফরে সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন, ফলে তাঁর পক্ষে বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয়। তবে বিশেষ অধিবেশনের সম্ভাবনাকে সামনে রেখেই এই বৈঠক বলে ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ “বাংলাদেশেরও রয়েছে দুই চিকেন নেক”— মানচিত্র দেখিয়ে পাল্টা বার্তা অসম মুখ্যমন্ত্রীর

তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, দলীয় সূত্রে খবর, বিশেষ অধিবেশন ডাকা হলে সেখানে তৃণমূলের তরফে সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান তুলে ধরার দায়িত্ব অভিষেককেই দিতে চাইছে দল। ফলে তাঁকে সম্ভাব্য বক্তার তালিকায় রাখতে লবিং শুরু হতে পারে।

Advertisement
ads

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে—ভোটার তালিকায় কারচুপি ও নির্বাচন কমিশনের ভূমিকা। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক সাংসদ দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের অভিযোগ জানিয়েছেন। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে কেন্দ্রীয় চাপ আরও বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল। মঙ্গলের এই বৈঠকে সেই কৌশল সংক্রান্ত রূপরেখা স্পষ্ট হতে পারে।

সবমিলিয়ে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী বার্তা, অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এবং সংসদের আসন্ন কর্মসূচিকে ঘিরে মঙ্গলবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement