নজরুল জন্মজয়ন্তীতে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা ও ঐক্যের আহ্বান
Connect with us

রাজনীতি

নজরুল জন্মজয়ন্তীতে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা ও ঐক্যের আহ্বান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক:মোরা এক বৃন্তে দুটি কুসুম – হিন্দু, মুসলমান”—বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কালজয়ী উচ্চারণ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল আজকের সমাজ বাস্তবতায়। ১১ জ্যৈষ্ঠ, কবির জন্মদিনে এই ঐক্যের বার্তাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাম্প্রতিক পহেলগাঁও হামলার মতো ঘটনাগুলি যখন দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে, তখন নজরুলের জন্মজয়ন্তী যেন হয়ে উঠল সম্প্রীতির এক তাৎপর্যপূর্ণ উপলক্ষ।

সোমবার সকালে এক্স (X formerly Twitter) হ্যান্ডেলে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা লেখেন, “মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান।” কবির স্মরণে তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে নজরুলের নামে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তাঁর কথায়, “আমরা কবির জন্মস্থানের কাছে আসানসোলে প্রতিষ্ঠা করেছি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ওই অঞ্চলেই রয়েছে ‘কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট’। নজরুল তীর্থ, পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি প্রতিষ্ঠার মধ্যেও রয়েছে কবির প্রতি আমাদের শ্রদ্ধা। প্রকাশিত হয়েছে নানা গবেষণামূলক গ্রন্থও।”

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, নজরুল শুধু কবি নন, সংকটে পথ দেখানো কান্ডারি। বর্তমান দেশের ভেদবিভেদের আবহে বিদ্রোহী কবির মানবতাবাদী দর্শনকে সামনে এনে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত সম্প্রীতির বার্তা দিয়েছেন।

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁও হামলায় ২৬ জনের প্রাণহানি এবং তার পরবর্তী ধর্মীয় উত্তেজনার আবহে নজরুলের জন্মদিন যেন স্মরণ করিয়ে দেয়, বিভেদ নয়—সমন্বয়ই বাংলার ও ভারতের চিরন্তন বার্তা। এমন সময়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement