রাজনীতি
বিজেপির সভা ঘিরে উত্তেজনা! গোষ্ঠীদ্বন্দ্বে বাতিল শমীক-দিলীপের দুর্গাপুর সভা
ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিজেপির (BJP) সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পূর্বঘোষিত ‘পরিবর্তন সংকল্প সভা’ বাতিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল দুর্গাপুরে (Durgapur)। আগামী ১৩ জানুয়ারি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের (Durgapur West Assembly) ধাণ্ডাবাগের (Dhandabag) বাগানপাড়া ময়দানে এই সভা হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পশ্চিম বর্ধমান (West Bardhaman) জেলা বিজেপি নেতৃত্ব সভা বাতিলের কথা ঘোষণা করেছে।
এই সভা বাতিলের আগেই ধাণ্ডাবাগ এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, সেখানে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রায় ১৫০টি দলীয় পতাকা (Party Flags) খুলে ফেলে রাস্তায়, নর্দমা ও পুকুরে ছুঁড়ে ফেলা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)।
রাজনৈতিক মহলে জল্পনা, এই সভা বাতিলের নেপথ্যে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব (Internal Conflict)। বিশেষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইকে (Laxman Ghorui) ঘিরে জেলা নেতৃত্বের সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে এসেছে বলে দাবি। বিজেপি সূত্রের খবর, শক্তঘাঁটি এলাকায় রাজ্যের বর্তমান ও প্রাক্তন সভাপতির সভা নিয়ে আপত্তি ছিল দলের একাংশের।
অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতা ও প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগ (Pallab Nag) এই ঘটনাকে ‘নোংরা রাজনীতি’ বলে আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
