ভাইরাল খবর
অতিরিক্ত SIR কাজের চাপ! ক্লাসরুমে প্রধান শিক্ষক- বিএলওর চরম সিদ্ধান্ত
ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় ফের এক বুথ স্তরের কর্মকর্তা (BLO) হামিমুল ইসলাম আত্মহত্যা (suicide) করেছেন। মৃত ওই ব্যক্তি পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের প্রধানশিক্ষক (Headmaster) ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর বুথে বিএলও (Booth Level Officer) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (Saturday) সকালে স্বাভাবিকভাবে স্কুলে (School) গিয়েছিলেন হামিমুল। ক্লাস শেষে বাড়ি ফেরেননি বলে পরিবারের উদ্বেগ বাড়ে। খোঁজাখুঁজি শেষে স্কুলের একটি শ্রেণিকক্ষে (Classroom) ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। রানিতলা থানার পুলিশ (Police) দেহটি উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Primary Health Centre) নিয়ে যায়।
পরিবার অভিযোগ, দীর্ঘ দিন ধরে এসআইআরের (SIR) অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি মানসিক অবসাদে (mental stress) ভুগছিলেন। মৃতের দাদা ফরমানুল ইসলাম জানিয়েছেন, “সেই চাপই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।” ঘটনার তদন্ত (investigation) শুরু হয়েছে।
রাজ্যজুড়ে বিএলওদের (BLOs) মৃত্যুর সংখ্যা এখন আটে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) নির্বাচনী কাজের চাপের কারণে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ভগবানগোলার তৃণমূল বিধায়ক (MLA) রিয়াত হোসেন সরকার বলেন, “বিএলওদের উপর অতিরিক্ত চাপ প্রত্যাশার বাইরে।”
