সকালবেলায় প্রকাশ্যে মদ্যপান, প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা
Connect with us

ভাইরাল খবর

সকালবেলায় প্রকাশ্যে মদ্যপান, প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের আলোচনায় কামারহাটি (Kamarhati)। রাস্তায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মারধরের শিকার হলেন এক অঙ্কন শিক্ষক (Drawing Teacher)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে ননন্দনগর এলাকায়। আক্রান্ত শিক্ষকের নাম নিরুপম পাল (Nirupam Pal)। পরিবারের পক্ষ থেকে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুজোর একটি আমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে নিরুপমবাবু রাস্তায় ৮-৯ জন যুবক-যুবতীকে মদ্যপান করতে দেখেন। তখনই তিনি প্রতিবাদ জানান। অভিযোগ, এর পরই ৫-৬ জন মিলে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। বাকি কয়েকজন দাঁড়িয়ে দেখছিলেন। মারধরের ফলে তাঁর মুখ, চোখ ও মাথায় চোট লাগে, এমনকি নাক দিয়েও রক্তপাত শুরু হয়।

আক্রান্ত নিরুপম পাল পেশায় একজন অঙ্কনশিল্পী (Artist)। বাড়ি বাড়ি গিয়ে ছোটদের আঁকা শেখান তিনি। এলাকায় তাঁর জনপ্রিয়তাও যথেষ্ট। ঘটনার পর তিনি বলেন, “সকালবেলা প্রকাশ্যে মদ্যপান দেখে প্রতিবাদ করেছিলাম। তাতেই দল বেঁধে হামলা চালায়। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।”

Advertisement
ads

ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি একই এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। কয়েকদিনের ব্যবধানে ফের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।

Continue Reading
Advertisement