তৃণমূল থেকে সাসপেন্ড, ব্রাত্য বিজেপিতেও! তাহলে কোন দলের হয়ে লড়ছেন রাজন্যা
Connect with us

ভাইরাল খবর

তৃণমূল থেকে সাসপেন্ড, ব্রাত্য বিজেপিতেও! তাহলে কোন দলের হয়ে লড়ছেন রাজন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একসময় তৃণমূল কংগ্রেসের (TMC) ছাত্র পরিষদের উজ্জ্বল মুখ এবং একুশে জুলাইয়ের মঞ্চ কাঁপানো বক্তা রাজন্যা হালদার এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সফরে। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে (Press Club) নিজের নতুন দল ‘জনসংগ্রাম মঞ্চে’র (Jansangram Manch) আত্মপ্রকাশ ঘটালেন তিনি। আরজি কর-কাণ্ড (RG Kar incident) নিয়ে শর্টফিল্ম তৈরি করে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই রাজন্যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল। অবশেষে নির্দল (Independent) প্রার্থী হিসেবেই ২০২৬-এর বিধানসভা ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

রাজন্যা জানিয়েছেন, তিনি সোনারপুর দক্ষিণ (Sonarpur South) এবং আসানসোল দক্ষিণ (Asansol South)—এই দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোনারপুরে তাঁর প্রতিপক্ষ একদা তাঁরই দলের বিধায়ক লাভলি মৈত্র। রাজন্যার অভিযোগ, সোনারপুর দক্ষিণে গত পাঁচ বছরে রাস্তাঘাট বা স্বাস্থ্য পরিকাঠামোর (Health infrastructure) কোনো উন্নতি হয়নি। অন্যদিকে, আসানসোলে বিজেপির অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধেও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।

রাজন্যা স্পষ্ট করেছেন, বিজেপি (BJP) বা তৃণমূল- কোনো বড় দলই তাঁকে গুরুত্ব দেয়নি, তাই তিনি মানুষের হয়ে নির্দল লড়াইয়ের পথ বেছে নিয়েছেন। তাঁর দলের নির্বাচনী ইস্তেহারে (Election Manifesto) কর্মসংস্থান, মৌলিক অধিকার এবং নারী সুরক্ষার (Women safety) মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজনীতিতে তাঁর এই উত্থান এবং বর্তমান অবস্থান বাংলার বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Advertisement
ads
Continue Reading
Advertisement