ফাঁকা বাড়িতে চুরি, রাজন্যার বাড়ি থেকে নগদ ও দামি জিনিস উধাও
Connect with us

রাজ্যের খবর

ফাঁকা বাড়িতে চুরি, রাজন্যার বাড়ি থেকে নগদ ও দামি জিনিস উধাও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর মুখে জামাকাপড় কেনাকাটায় (Shopping) বেরিয়ে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন রাজন্যা হালদার (Rajnanya Halder) এবং তাঁর পরিবার। ফিরে এসে যা দেখলেন, তাতে কার্যত মাথায় হাত পড়েছে সবার। বাড়ির একাধিক জায়গা ভাঙচুর করে উধাও হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার সম্পত্তি ও বিদেশি জিনিসপত্র। এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, আর পরিবারের পক্ষ থেকে উঠেছে ষড়যন্ত্রের অভিযোগও।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ রাজন্যা ও তাঁর পরিবারের সদস্যরা জামাকাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। ওই সময় বাড়ি ছিল পুরোপুরি ফাঁকা। বৃষ্টির কারণে তাঁরা রাত ১২টা নাগাদ বাড়ি ফেরেন। তখনই সন্দেহ হয় কিছু একটা অস্বাভাবিক ঘটেছে।

বাড়ির মূল তালা খুললেও ভিতরের দরজা ছিল আটকে (Locked from inside)। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, পেছনের দিকের বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা (Broken grill and window panel)। শুধু তাই নয়, উপরের ও নিচের তলার একাধিক আলমারিতে লণ্ডভণ্ড অবস্থা।

চুরি হয়েছে:

Advertisement
ads
  • নগদ ৪০-৪৫ হাজার টাকা

  • একটি দামী বায়নাকুলার (Binocular)

  • বিদেশ থেকে আনা দামি সামগ্রী (Imported items)

ঘটনার পর সরব হয়েছেন রাজন্যা। তাঁর কথায়, “এটা নিছক চুরি নয়, এটা পরিকল্পিত ডাকাতির চেষ্টা।” তিনি দাবি করেছেন, তাঁদের বাড়ি ও পরিবারের উপর উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের ছায়া রয়েছে।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে সোনারপুর থানার পুলিশ (Sonarpur Police)। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী। চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ, নজরদারি বাড়ানো হয়েছে আশপাশে।

রাজন্যার মা বলেন,
“আমি বিকেল ৫টার সময় বেরিয়েছি। রাত ১২টায় ফিরেও যখন দরজা খুলতে পারছিলাম না, তখনই সন্দেহ হয়। পরে রাজন্যার বাবা দরজা ভেঙে ঢুকে বুঝতে পারি কী ভয়ানক ঘটনা ঘটেছে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement