ভাইরাল খবর
রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টের কড়া সুর, ‘অনুপ্রবেশকারীদের জন্য কি লাল কার্পেট পাতব?’
ডিজিটাল ডেস্ক: ভারতে থাকা রোহিঙ্গাদের (Rohingya) বিষয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) কঠোর (strict) অবস্থান গ্রহণ করেছে। দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছে, “অনুপ্রবেশকারীদের (illegal immigrants) জন্য কি আমাদের রেড কার্পেট (red carpet) বিছিয়ে দেওয়া উচিত?” আদালত স্পষ্টভাবে জানিয়েছে, রোহিঙ্গাদের আইনি মর্যাদা (legal status) নির্ধারণ না করে তাঁদের অধিকার নিয়ে আলোচনা করা যাবে না।
শুনানিতে বিচারপতি জিজ্ঞাসা করেছেন, “ভারত সরকার কি কখনও রোহিঙ্গাদের শরণার্থী (refugee) হিসেবে ঘোষণা করেছে?” মামলায় বলা হয়েছে, জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা (detained Rohingya) নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তাঁদের কোনও খোঁজ নেই। আবেদনকারী পক্ষের দাবি, রোহিঙ্গাদের বিতাড়ন (deportation) হলে তা অবশ্যই আইন অনুযায়ী হওয়া উচিত।
প্রধান বিচারপতি (Chief Justice) সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ শুনানি চলাকালে বলেছেন, “প্রথমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তারপর আইনি অধিকার দাবি করছেন। আমরা কি এইভাবে তাদের উপর লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাই?” আদালত আরও বলেছে, অবৈধ প্রবেশকারীদের প্রতি সহানুভূতি না হলেও নির্যাতন করা যাবে না।
আগেও সুপ্রিম কোর্ট অনুপ্রবেশকারীদের বিষয়ে কড়া অবস্থান দেখিয়েছে। শ্রীলঙ্কার তামিল শরণার্থীদের (Sri Lankan Tamil refugees) বিষয়ে জানানো হয়েছে, ভারত সারা বিশ্বের শরণার্থীদের আশ্রয়স্থল হতে পারে না।