ইটাহারের বিভিন্ন এলাকায় জোরদার প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থীর
Connect with us

জেলার খবর

ইটাহারের বিভিন্ন এলাকায় জোরদার প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থীর

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার , ১০ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলায় ষষ্ঠ দফায় নির্বাচন আগামী ২২শে এপ্রিল। নির্বাচনকে পাখির চোখ করে জোরদার প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি।

লড়াইয়ের ময়দানে কেও কাওকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। লক্ষ্য একটাই, সাধারণ মানুষের মন জয় করে ভোট বাক্সে বিপুল ভোট।ষষ্ঠ দফার নির্বাচনকে সামনে রেখে শনিবার সকাল সকাল ভোট প্রচার শুরু করলেন ইটাহার বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন। এদিন দলীয় কর্মীদের সাথে নিয়ে ইটাহার থানার মারনাই অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে কোথাও হুড খোলা গাড়িতে আবারো কোথাও পায়ে হেঁটে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন প্রার্থী। এদিন প্রচারের মধ্যে দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তিনি। পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রবিদাস, অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি মহম্মদ মুসা, অঞ্চল যুব তৃনমূল কংগ্রেস সভাপতি আনসারুল হক, সইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের প্রচার কর্মসূচিতে।