জাল ওষুধের কারবার রুখতে পদক্ষেপ! ওষুধ, ইনজেকশন ব্যবহারে নথিভুক্ত ব্যাচ নম্বর
Connect with us

কলকাতা

জাল ওষুধের কারবার রুখতে পদক্ষেপ! ওষুধ, ইনজেকশন ব্যবহারে নথিভুক্ত ব্যাচ নম্বর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জাল ওষুধ কিংবা ভেজাল ওষুধের কারবার রুখতে এবার নয়া নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য দপ্তর। ভেজাল ওষুধের শিকড় উপড়ে ফেলতে ইতিমধ্যে নতুন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম। স্বাস্থ্য দপ্তরের প্রতিটি ওষুধ অথবা ইনজেকশন ব্যবহারের আগে নথিভুক্ত করতে হবে ব্যাচ নম্বর।

ভেজাল ওষুধের কারবার রুখতে বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে সব সরকারি হাসপাতালের মেডিকেল স্ট্রোরকে। নিগম জানিয়েছেন, পরীক্ষার পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্য ড্রাগ কন্ট্রোল অফিসার এবং স্বাস্থ্য সচিব গোটা ব্যবস্থা নিয়ে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন।

স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে, যেসব ওষুধ হাসপাতালে নিয়মিতভাবে দরকার হয়ে থাকে, প্রতি বছর সেইসব ওষুধের তালিকা তৈরি হয়। এরমধ্যে কিছু ওষুধ যেমন জ্বর সর্দি থেকে হৃদরোগ, সেরিব্রাল স্ট্রোক প্রতিরোধ ওষুধ, অস্ত্রোপচার করতে মজুত রাখতে হয়।

আরও পড়ুন – লকেটের সঙ্গে বচসা! কেষ্টপুরে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি পুলিশের

Advertisement
ads

জানানো হয়েছে, ব্যবহারের প্রতিটি ওষুধ অথবা ইনজেকশন ব্যবহারের আগে ব্যাচ নম্বর নথিভুক্ত করতে হবে। দিনের শেষে তা হাসপতালের উপাধ্যক্ষ বা মেডিকেলকে পাঠাতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ওষুধ বা ইনজেকশনের সব তথ্য জেলা ড্রাগ কন্ট্রোল আধিকারিক অথবা জেলাশাসককে পাঠাতে হবে। ভেজাল ওষুধ চিহ্নিত করতে ধারাবাহিক অভিযান চালানো হবে, এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

উল্লেখ্য, কলকাতা,বর্ধমান ও হুগলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু সন্দেহভাজন ওষুধ ধরা পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাই এবার ভেজাল ওষুধ বা জাল ওষুধের করার সুখটা রাজ্য প্রশাসনের নয়া উদ্যোগ বলে খবর।

আরও পড়ুন – নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! রামনবমী পালিত হল যাদবপুরে

Advertisement
ads
Continue Reading
Advertisement