নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার অভিযানে গিয়ে বিএসএফের হাতে আক্রান্ত রাজ্য পুলিশ
Connect with us

রাজ্যের খবর

নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার অভিযানে গিয়ে বিএসএফের হাতে আক্রান্ত রাজ্য পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সীমান্তবর্তী চাপড়া (Chapra) এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ (Cough Syrup) উদ্ধারের অভিযানে গিয়ে মারধরের শিকার রাজ্য পুলিশ (State Police)। অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ যখন অভিযান চালায়, তখনই বাধা দেয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (Border Security Force)। অভিযোগ আরও গুরুতর— পুলিশের দুই এসআই (SI) সহ বেশ কয়েকজনকে মারধর করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, করিমপুর (Karimpur) থেকে কৃষ্ণনগরগামী (Krishnagar) একটি যাত্রীবোঝাই বাসে নিষিদ্ধ কফ সিরাপ বা ফেনসিডিল (Phensedyl) পাচার হচ্ছিল। খবর পেয়ে পুলিশ বাসটিকে সীমানগর (Seemanagar) এলাকায় আটক করে বাজেয়াপ্ত করতে গেলে উপস্থিত হন বিএসএফ কর্মীরা। অভিযোগ, ফেনসিডিল ভর্তি পেটিগুলি (Boxes) নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। বাধা দিতে গেলে দুই বাহিনীর মধ্যে শুরু হয় বচসা (Altercation), যা পরবর্তীতে হাতাহাতিতে (Scuffle) গড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তাতেই দুই বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। বিএসএফ কর্মীদের মারে আহত হন তিন পুলিশ সদস্য। পুলিশকে মারধরের অভিযোগে একজন বিএসএফ জওয়ানকে আটক করেছে চাপড়া থানার পুলিশ।

Advertisement
ads

ঘটনার পর এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা (Senior Police Officers)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা ও বিএসএফের ডিজি (DG BSF)।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের শাসকদল (Ruling Party) সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর (Political Tension) তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। মাদক (Drugs) বাজেয়াপ্ত করা নিয়ে এমন সংঘর্ষ প্রশাসনিক সম্পর্কেও প্রশ্ন তুলেছে।