নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ শুভেন্দু অধিকারীর
Connect with us

রাজনীতি

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ শুভেন্দু অধিকারীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ মার্চ : ২০২০ এর ডিসেম্বরে তৃণমূলের সমস্ত পদ ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পরেই গত ৪ই জানুয়ারি শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকে চেয়ারম্যান পদে অস্থায়ী ভাবে বসানো হয়েছিল।

নির্বাচনের আগে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।এই পদে তাঁর মেয়াদ ছিল তিনবছরের। এই পদে থাকাকালীন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যাবতীয় সুবিধা পেতেন। কিন্তু ২ মাস পেরতে না পেরতেই সেই পদ ছাড়লেন বিজেপি নেতা।পদত্যাগের কারণ জানতে চাইলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “নির্বাচনের কাজের জন্য চাপ বাড়ছে, তাই পদত্যাগ করেছেন শুভেন্দু।”তবে আদৌ এই কারণ না অন্য কোনো কারণ রয়েছে শুভেন্দু অধিকারীর পদত্যাগের নেপথ্যে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Continue Reading
Advertisement