শশী থারুর দলবদলের গুঞ্জন: কেরল নির্বাচনের আগে কী বললেন সাংসদ?
Connect with us

রাজনীতি

শশী থারুর দলবদলের গুঞ্জন: কেরল নির্বাচনের আগে কী বললেন সাংসদ?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: কেরলের (Kerala) বিধানসভা নির্বাচনের আগেই গুঞ্জন ছড়িয়েছিল যে কংগ্রেস (Congress) সাংসদ শশী থারুর (Shashi Tharoor) দল ছাড়তে পারেন। কিন্তু শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানালেন, “আমি কংগ্রেসেই (Congress) আছি, অন্য কোথাও যাচ্ছি না। কেরলের নির্বাচনে (Kerala elections) দলের (party) জন্য আমি নেতৃত্ব দেব।”

তাঁর এই ঘোষণার আগে বৃহস্পতিবার শশী থারুর পার্লামেন্ট হাউসে (Parliament House) দেখা হয়েছিল রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)-র সঙ্গে। বিশেষজ্ঞরা মনে করছেন, কেরলের (Kerala) নির্বাচনের অঙ্ক মাথায় রেখে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

দীর্ঘদিন ধরেই শশী দলের (party) কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান রেখেছেন। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানের সময় বিদেশে প্রতিনিধি দল নিয়ে সফর করেছিলেন, যদিও কংগ্রেস হাই কমান্ড (high command) আপত্তি জানিয়েছিল। এছাড়াও সম্প্রতি দলের বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাষণ শুনতে গিয়েছিলেন। এসব কারণে গুঞ্জন তৈরি হয়েছিল, তিনি হয়তো পদ্ম শিবিরে (BJP) যোগ দেবেন।

কিন্তু সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য এই জল্পনা উড়িয়ে দিল। তিনি নিশ্চিত করলেন, কেরলে দলের (Congress) জন্য পূর্ণভাবে নেতৃত্ব দেবেন এবং ইউডিএফ (UDF)-এর জয়ের (victory) জন্য কাজ করবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement