রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কনভয়ে বিস্ফোরণ!
Connect with us

বিশ্বের খবর

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কনভয়ে বিস্ফোরণ!

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে আগুনে জ্বলছে একটি লিমোজ়িন। আগুনের সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাস্তার একটি অংশ।

খবর পাওয়া মাত্রই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগে আশপাশের কিছু লোকজন সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঠিক কি ঘটেছে? ওই গাড়িটিই বা কার? কি জানতে পারা যাচ্ছে?

শনিবার রাতে একটি গাড়িতে আগুন লাগে। ঘটনা মস্কোয় রুশ গুপ্তচর সংস্থার সদর দফতরের কাছে। দাবি করা হচ্ছে, রাস্তার মধ্যে জ্বলতে থাকা ওই গাড়িটি আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কনভয়। প্রশ্ন, কথা থেকে এল ওই গাড়ি? আর কেনই বা আগুন লাগলো ওই গাড়িতে? কারা ঘটালো এমন কান্ড? ভিডিও ছড়িয়ে পড়তেই এসম সব প্রশ্ন মাথা চারা দিয়েছে।

আরও পড়ুন – কটকের কাছে লাইনচ্যুত কামাক্ষ্যা এক্সপ্রেস, আতঙ্ক যাত্রীদের মধ্যে

Advertisement
ads

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কনভয়ের একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে দাবি। ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি ঘটেছে মস্কোয় লুবিয়াঙ্কায় রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবির সদর দফতরের অদূরেই। সেখানে হঠাৎই একটি লিমোজ়িন গাড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর আওয়াজ পেতেই স্থানীয়রা ছুতে গিয়ে দেখেন যে গাড়িতে আগুন জ্বলছে।

প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কনভয়টি রুশ প্রেসিডেন্ট পুতিনের কনভয়ের একটি গাড়ি! প্রথমে গাড়ির ইঞ্জিনে আগুন ধরে এবং কিছু ক্ষণের মধ্যেই গাড়ির ভিতরের অংশেও আগুন ছড়িয়ে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি রাশিয়া।

আরও পড়ুন – মমতার লন্ডন সফরে বিক্ষোভ, ‘পয়সার শ্রাদ্ধ’ নিয়ে তোপ দিলীপের

Advertisement
ads
Continue Reading
Advertisement