রাইট টু ডিসকানেক্ট বিল লোকসভায়, অফিসের বাইরে ফোন ও ইমেইল না ধরার অধিকার কর্মীদের
Connect with us

ভাইরাল খবর

রাইট টু ডিসকানেক্ট বিল লোকসভায়, অফিসের বাইরে ফোন ও ইমেইল না ধরার অধিকার কর্মীদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অফিস (Office) শেষ হওয়ার পর কাজ সংক্রান্ত ফোন বা ইমেইল (Email) না ধরার অধিকারকে আইনের (Law) আওতায় আনার জন্য লোকসভায় বিল পেশ করা হয়েছে। এনসিপি (NCP) সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule) শুক্রবার রাইট টু ডিসকানেক্ট বিল, ২০২৫ (Right to Disconnect Bill, 2025) পেশ করেছেন। প্রস্তাবিত এই বিলের মূল লক্ষ্য হলো কর্মীদের মানসিক চাপ (Mental Stress) কমানো এবং ওয়ার্ক-লাইফ ব্যালান্স (Work-Life Balance) রক্ষা করা।

বিলে বলা হয়েছে, অফিস শেষ হওয়ার পর কর্মীরা কোনও ফোন, ভিডিয়ো কল (Video Call), মেসেজ বা ইমেইলের জবাব দিতে বাধ্য থাকবেন না। এছাড়া অফিস কোনও পদক্ষেপ (Disciplinary Action) নিতে পারবে না। বিলের অধীনে একটি কল্যাণমূলক কমিটি (Welfare Committee) গঠন করা হবে, যা জরুরি প্রয়োজনে যোগাযোগের শর্তাবলী ঠিক করবে।

এনসিপি সাংসদের যুক্তি, দেশে ক্রমাগত কর্ম সংক্রান্ত চাপ, ওভারটাইম ও মানসিক চাপের কারণে কর্মীদের স্বাস্থ্যে প্রভাব পড়ছে। বিদেশে, যেমন অস্ট্রেলিয়াতে, ইতিমধ্যেই এই ধরনের আইন চালু রয়েছে। ভারতের বিভিন্ন সমীক্ষায় কর্মীদের ৭৯% দাবি করেছেন, অফিস শেষ হওয়ার পরও তারা কাজের চাপে রয়েছেন।

Advertisement
ads

বর্তমানে শ্রম মন্ত্রক চারটি নতুন শ্রম কোড চালু করেছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে আইন প্রয়োগে সমস্যা রয়েছে। প্রাইভেট মেম্বার বিল হিসেবে লোকসভায় পেশ হওয়ায়, সরকারি অনুমোদনের পরে এটি আইনে পরিণত হতে পারে।

Continue Reading
Advertisement