আপ সাংসদ রাঘব চাড্ডা সংসদে ১০ মিনিটের ইন্সট্যান্ট ডেলিভারি বন্ধের আবেদন
Connect with us

ভাইরাল খবর

আপ সাংসদ রাঘব চাড্ডা সংসদে ১০ মিনিটের ইন্সট্যান্ট ডেলিভারি বন্ধের আবেদন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাড়িতে দুধ (Milk) বা ডিম (Eggs) নেই? হঠাৎ কোন অনুষ্ঠানে (Event) উপহার প্রয়োজন? মোবাইল খুললেই অনলাইন ইন্সট্যান্ট ডেলিভারি (Instant Delivery) সাইটগুলো মুহূর্তে পৌঁছে দিচ্ছে। জামাকাপড় থেকে ঘরে টুকিটাকি সবই এখন পাওয়া যায়।

কিন্তু এই ১০ মিনিটের ডেলিভারি পরিষেবা কি বন্ধ হতে পারে? আপ (AAP) সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) সংসদে (Parliament) দাবি জানিয়েছেন, এই সেবা গিগ ওয়ার্কারদের (Gig Workers) জন্য অত্যাচার। শুক্রবার রাজ্যসভার (Rajya Sabha) জিরো আওয়ারে তিনি বলেন, এই ডেলিভারি কর্মীরা মানুষ, রোবট নয়। দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে গিয়ে তাদের অসুরক্ষিত পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে।

রাঘব চাড্ডা বলেন, “ডেলিভারি কর্মীরাও কারোর বাবা, ভাই, ছেলে বা স্বামী। সংসদকে তাদের কথাও ভাবা উচিত।” তিনি জ়োমাটো (Zomato), সুইগি (Swiggy), ব্লিঙ্কিট (Blinkit), জ়েপ্টো (Zepto), ওলা (Ola), উবার (Uber) ও অন্যান্য পরিষেবা সংস্থার কর্মীদের পরিস্থিতি তুলে ধরেন। এই কর্মীদের অধিকাংশের কাছে ইন্সুরেন্স নেই, ঝুঁকিপূর্ণ পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে হয়, এবং পেনাল্টি বা কাস্টমারের রেটিং কমে যাওয়ার ভয়ে জীবন ঝুঁকিতে ফেলা হয়।

এই কারণে রাঘব চাড্ডা ১০ মিনিটের ডেলিভারি (10-Minute Delivery) সেবা বন্ধ করার জন্য সংসদে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, গ্রাহক সুবিধা থাকলেও, কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা অগ্রাধিকার পাবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement