ভাইরাল খবর
তথ্য কমিশনের সদস্যপদে ইস্তফা! মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য তথ্য কমিশনের (State Information Commission) সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সঞ্চিতা কুমার, যিনি প্রাক্তন আইপিএস (IPS) অফিসার ও তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী। তিনি রাজ্যপাল আর. এন. রবির (Governor R.N. Ravi) কাছে নিজের পদত্যাগপত্র (Resignation Letter) পাঠিয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, পদত্যাগের পরই তিনি দিল্লির (Delhi) উদ্দেশে রওনা হয়েছেন। বর্তমানে রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশনে যোগ দিতে রাজধানীতে রয়েছেন তাঁর স্বামী রাজীব কুমার। ফলে সঞ্চিতার দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের আমলে সঞ্চিতা কুমারকে তথ্য কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল। ২০২৫ সালের মার্চ মাসে তৎকালীন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (C.V. Ananda Bose) তাঁর নিয়োগে অনুমোদন দেন। এরপর তিনি কমিশনের সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে নির্ধারিত মেয়াদ (Tenure) শেষ হওয়ার আগেই প্রায় দেড় বছরের মাথায় তিনি পদত্যাগ করলেন।
নবান্নের (Nabanna) একাংশ প্রশাসনিক আধিকারিকদের মতে, এই পদত্যাগ অপ্রত্যাশিত নয়। তাঁদের দাবি, রাজীব কুমার দীর্ঘদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই প্রেক্ষাপটে নতুন সরকারের আমলে সঞ্চিতা কুমারের ওই পদে কাজ চালিয়ে যাওয়া কঠিন হতে পারে বলেই মনে করা হচ্ছিল।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতা সরকারের আমলে মনোনীত বিভিন্ন কমিটি ও সাংবিধানিক (Constitutional) প্রতিষ্ঠানের একাধিক পদাধিকারী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। একই সময়ে তৃণমূলের একাংশ জনপ্রতিনিধির দলত্যাগ ঘিরেও রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। যদিও রাজীব কুমার এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন। তাই তাঁর স্ত্রীর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
