রাজ্যের খবর
সাড়ে তিন বছর পর মুক্তি! এসএসসি মামলায় অবশেষে জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর
ডিজিটাল ডেস্কঃ অবশেষে মুক্তির পথে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Former Education Minister Partha Chatterjee)। এসএসসি (SSC) শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে তিন বছর কারাবাসের (Imprisonment) পর সোমবার বিশেষ সিবিআই আদালত (CBI Court) তাঁকে সব মামলায় জামিন (Bail) মঞ্জুর করেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনের শর্ত হিসেবে পার্থকে ৯০ হাজার টাকা (₹90,000) জমা দিতে বলা হয়, যা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে বলে আদালত সূত্রে খবর। বিশেষ সিবিআই আদালতের রিলিজ অর্ডার (Release Order) এখন আলিপুর আদালতের সিজেএম (CJM) এজলাসে (Court) পাঠানো হবে। এরপর সেই নির্দেশ প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) পৌঁছনোর পরই কার্যকর হবে তাঁর মুক্তি।
২০২২ সালের ২২ জুলাই ইডি (ED) হানা দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার (Naktala) বাসভবনে। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) ফ্ল্যাটেও, যেখানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ (Cash)। সেই ঘটনার পর থেকেই পার্থ ছিলেন বিচারাধীন হেফাজতে।
এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ, এমনকি সুপ্রিম কোর্টে (Supreme Court) পর্যন্ত যান। অবশেষে গত বছরের ডিসেম্বর মাসে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়—নির্দিষ্ট শর্তসাপেক্ষে (Conditional) জামিন পাওয়া যাবে, তবে তার আগে চার্জ গঠন (Charge Framing) ও সাক্ষীদের বয়ান (Witness Deposition) সম্পূর্ণ করতে হবে। সোমবার আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরই বিশেষ সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
বর্তমানে বাইপাসের (Bypass) এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সব প্রক্রিয়া সম্পন্ন হলেই, তাঁর ঘরে ফেরার (Homecoming) অপেক্ষার অবসান ঘটবে।
