রাজ্যের খবর
নতুন বছরের আগেই মদের দামে আগুন! রাজ্যে বাড়ছে সুরার দাম
ডিজিটাল ডেস্কঃ সুরাপ্রেমীদের (Liquor Lovers) জন্য দুঃসংবাদ! বছরের শেষ মুহূর্তে রাজ্যে (West Bengal) বাড়ছে মদের (Liquor) দাম। আবগারি দপ্তরের (Excise Department) পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি (Notification) জারি করে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর (1 December) থেকেই কার্যকর হবে নতুন আবগারি শুল্ক (Excise Duty)। ফলে দেশি (Indian Made) এবং বিদেশি (Foreign)—দুই ধরনের মদই হবে আরও দামি।
তবে আপাতত বিয়ারের (Beer) দাম অপরিবর্তিত থাকছে। সূত্রের খবর, রাজ্যের আবগারি দপ্তর মদ প্রস্তুতকারী সংস্থা (Liquor Manufacturers), হোলসেল (Wholesale) এবং ডিস্ট্রিবিউটরদের (Distributors) ইতিমধ্যেই নতুন নির্দেশিকা দিয়েছে। জানানো হয়েছে, ৩০ নভেম্বর (30 November)-এর মধ্যে পুরনো স্টক (Old Stock) যতটা সম্ভব বিক্রি করে ফেলতে হবে। এরপর থেকে নতুন আবগারি শুল্ক অনুযায়ী দাম নির্ধারণ করতে হবে।
জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দেশি ও বিদেশি মদের প্রতি বোতলে ন্যূনতম ₹10 থেকে সর্বোচ্চ ₹50 পর্যন্ত দাম বাড়তে পারে। ক্রেতাদের বিভ্রান্তি এড়াতে সমস্ত বোতলের (Bottles) উপরে নতুন দামের (Price) স্টিকার (Sticker) লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। সেই কাজের জন্য নির্দিষ্ট সময়সীমাও (Deadline) বেঁধে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্য সরকারের রাজস্ব (Revenue) আদায় কিছুটা বাড়বে। যদিও ঠিক কতটা বৃদ্ধি হবে, তা নিয়ে এখনই নিশ্চিত নয় প্রশাসন। নতুন আবগারি নীতির (Excise Policy) প্রভাবে বছরের শেষের উৎসবমুখর সময়টায় সুরাপ্রেমীদের খরচ কিছুটা হলেও বাড়তে চলেছে তা বলাই যায়।


