ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড় বদল! ভারতীয় রেলের ৫টি মেগা সংস্কারের ঘোষণা করলেন রেলমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড় বদল! ভারতীয় রেলের ৫টি মেগা সংস্কারের ঘোষণা করলেন রেলমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) পরিষেবায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। টিকিট বুকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং পণ্য পরিবহনে (Freight Movement) গতি বাড়াতে পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কারের (Reforms) ঘোষণা করেছেন তিনি। এই নতুন নিয়মাবলীতে যাত্রীদের জন্য যেমন স্বস্তির খবর রয়েছে, তেমনই টিকিট বাতিলের ক্ষেত্রে যুক্ত হয়েছে বেশ কিছু কড়া শর্ত (Conditions)।

টিকিট বাতিল ও রিফান্ডের নয়া নিয়ম: রেলমন্ত্রী জানিয়েছেন, শেষ মুহূর্তে টিকিট বাতিলের ফলে আসন ব্যবস্থাপনায় যে সমস্যা তৈরি হয়, তা দূর করতেই এই পদক্ষেপ। এবার থেকে ট্রেনের টিকিট বাতিল (Ticket Cancellation) করে রিফান্ড পেতে হলে ট্রেন ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে তা করতে হবে। যদি ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে টিকিট বাতিল করা হয়, তবে কোনো টাকা ফেরত (Refund) পাওয়া যাবে না।

পেনাল্টি ও রিফান্ডের হিসাব:

  • ৭২ ঘণ্টা আগে: ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে যাত্রী প্রতি নির্দিষ্ট ‘ফ্ল্যাট ক্যানসেলেশন ফি’ (Flat Cancellation Fee) কেটে টাকা ফেরত দেওয়া হবে।

  • ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে: এই সময়ের মধ্যে টিকিট বাতিল করলে একটি ‘স্ট্যান্ডার্ড পেনাল্টি উইন্ডো’ (Standard Penalty Window) কার্যকর হবে, যেখানে মূল ভাড়ার ২৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে।

  • ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে: এই সময়ের মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ জরিমানা (Penalty) হিসেবে কাটা হবে।

  • ৮ ঘণ্টার কম সময়: কোনো রিফান্ড পাওয়া যাবে না।

বোর্ডিং স্টেশন ও তৎকাল বুকিংয়ে বদল: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বোর্ডিং স্টেশন (Boarding Station) পরিবর্তনের ক্ষেত্রে আরও নমনীয়তা এনেছে রেল। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। এছাড়া তৎকাল বুকিংয়ের (Tatkal Booking) ক্ষেত্রে জালিয়াতি রুখতে আধার-ভিত্তিক ওটিপি (Aadhaar-based OTP) ব্যবস্থা চালু করা হয়েছে। যাচাইকরণ (Verification) প্রক্রিয়ায় এই ওটিপি-ই এখন থেকে প্রধান প্রমাণ হিসেবে গণ্য হবে।

Advertisement
ads ads

রেলপথ নির্মাণ এবং লবণ ও যানবাহন পরিবহনের ক্ষেত্রেও মানোন্নয়নের (Upgrade) আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Continue Reading
Advertisement ads