চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় গ্রেপ্তার RCB-র মার্কেটিং প্রধান, তদন্তভার হাতে নিল সিআইডি
Connect with us

খেলার খবর

চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় গ্রেপ্তার RCB-র মার্কেটিং প্রধান, তদন্তভার হাতে নিল সিআইডি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আইপিএল ট্রফি ঘরে তোলার উচ্ছ্বাস রূপ নিল মর্মান্তিক ট্র্যাজেডিতে। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহলে। সেই ঘটনার জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)-এর মার্কেটিং বিভাগের প্রধান নিখিল সোসালে (Nikhil Sosale)–কে গ্রেপ্তার করল বেঙ্গালুরু পুলিশ। একইসঙ্গে স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্ম’-এর তিন আধিকারিক—কিরণ, সুমন্ত ও সুনীল ম্যাথিউ–কেও (Kiran, Sumanth, Sunil Mathew) হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়, অনুমতির সীমা লঙ্ঘন এবং নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত গলদের জেরেই ঘটেছে এই বিপর্যয়। কব্বন পার্ক থানায় দায়ের হয়েছে স্বতঃপ্রণোদিত এফআইআর। তদন্তে উঠে এসেছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)-এর ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন। সেই কারণেই আরসিবি-র পাশাপাশি কেএসসিএ-এর বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।

আরও পড়ুনঃ কাশ্মীরে মোদী: চেনাব সেতু, বন্দে ভারত ও একাধিক প্রকল্পের উদ্বোধনে ঐতিহাসিক সফর

ঘটনার জেরে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (CM Siddaramaiah) নির্দেশে সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে। একইসঙ্গে বরখাস্ত করা হয়েছে কব্বন পার্ক থানার ইনস্পেক্টর, স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস মাস্টার, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ-সহ একাধিক পুলিশ আধিকারিককে। স্টেডিয়ামের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককেও সরানো হয়েছে।

Advertisement
ads

পালিয়ে বেড়াচ্ছেন কেএসসিএ-র সেক্রেটারি ও কোষাধ্যক্ষ। পুলিশ তাঁদের বাড়িতে হানা দিলেও তাঁরা অধরা। এই অবস্থায় গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে কর্নাটক সিআইডির (CID Karnataka) হাতে। গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল (SIT)। দুর্ঘটনার আসল কারণ, গাফিলতির পরিধি এবং দোষীদের চিহ্নিত করতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপের পথে হাঁটছে বলেই প্রশাসনিক সূত্রে খবর।

এই ঘটনা কেবল একটি নিরাপত্তা গাফিলতির নমুনা নয়, বরং কর্পোরেট-ক্রিকেট ইভেন্টের পরিকল্পনায় কতখানি দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে, তার নির্মম উদাহরণ হয়ে থাকল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement