হারের পর রাজনীতিকে আলবিদা রাজ চক্রবর্তীর! প্রাক্তন বিধায়কের প্রস্থান নিয়ে বিঁধলেন বামপন্থী সৌরভ
Connect with us

ভাইরাল খবর

হারের পর রাজনীতিকে আলবিদা রাজ চক্রবর্তীর! প্রাক্তন বিধায়কের প্রস্থান নিয়ে বিঁধলেন বামপন্থী সৌরভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ঘটে গিয়েছে বড়সড় পালাবদল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল রাজত্বের অবসান ঘটিয়ে রাজ্যজুড়ে বইছে গেরুয়া ঝড়। এই রাজনৈতিক পরিবর্তনের আঁচ এসে লেগেছে বিনোদন জগতেও। ব্যারাকপুর কেন্দ্র থেকে তারকা প্রার্থী (Star Candidate) হিসেবে দ্বিতীয়বার লড়াই করেও বড় ব্যবধানে পরাজিত হয়েছেন তৃণমূলের রাজ চক্রবর্তী। আর এই হারের পরই বড়সড় সিদ্ধান্ত নিলেন পরিচালক; চিরতরে বিদায় জানালেন সক্রিয় রাজনীতিকে।

রাজের স্টোরি

ভোটের ফলাফল স্পষ্ট হতেই রাজ চক্রবর্তীকে চূড়ান্ত অপমানের শিকার হতে হয়েছে। তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান তোলা থেকে শুরু করে কাদা ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। এরপরই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে রাজ লেখেন, “২০২১ সালে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। বিধায়ক (MLA) হিসেবে পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু সেই অধ্যায় ২০২৬-এ শেষ হল। সেই সঙ্গে ইতি টানলাম আমার রাজনৈতিক পথচলার।” তিনি আরও জানান, সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়াটাই তাঁর মূল লক্ষ্য ছিল এবং থাকবে। পরাজিত হয়েও বাংলায় আসা নতুন সরকারকে (New Government) শুভেচ্ছা জানিয়েছেন রাজ এবং আশাপ্রকাশ করেছেন যে রাজ্য উন্নতির পথে এগোবে।

এই কঠিন সময়ে স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের অপমানের জবাব দিতে তাঁদের দুই সন্তান ইউভান ও ইয়ালিনির সঙ্গে রাজের ছবি পোস্ট করে তিনি লেখেন, “তুমি আমাদের সুপারহিরো (Superhero)।” তবে রাজের এই হঠাৎ অবসরকে কটাক্ষ করতে ছাড়েননি বামপন্থী পরিচালক সৌরভ পালোধি। নাম না করে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, “হেরে গেলে রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? এদেরকে বেসিক কোনো রাজনৈতিক শিক্ষার বই উপহার দেওয়া যায় না?” 

Advertisement
ads

সব মিলিয়ে, রাজের এই প্রস্থান টলিপাড়া ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।