তৃণমূলের টিকিট পাওয়ার পর রাজ চক্রবর্তীকে কটাক্ষ অর্জুন সিং-এর। পাল্টা জবাবে রাজ
Connect with us

রাজনীতি

তৃণমূলের টিকিট পাওয়ার পর রাজ চক্রবর্তীকে কটাক্ষ অর্জুন সিং-এর। পাল্টা জবাবে রাজ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ মার্চ : শুক্রবারই দলের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং এর গড় নামে খ্যাত ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করা হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে।

ব্যারাকপুরের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ব্যারাকপুর সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং মন্তব্য করেন, “ব্যারাকপুরে হার নিশ্চিত জেনে, ‘যাকে তাকে’ টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। সাংসদের এই মন্তব্যে চুপ থাকেন নি সদ্য তৃণমূলের টিকিট পাওয়া প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। তিনি পাল্টা উত্তরে বলেন, “আমি হয়তো যা-তা, কিন্তু আমার নামে তো আর ৯৭টা কেস নেই, আমি তো বোমা বানাই না। আমি সিনেমা বানাই। “অর্জুন সিং আরোও বলেন, “ব্যারাকপুরে ফিল্মি ডিরেক্টর বা চলচ্চিত্রকে তোল্লাই দেওয়ার মতো জায়গা নয়, এখানে প্র্যাক্টিক্যাল কাজটা বেশি হয়। ওখানে লোক নাটক বা ছবি কম দেখে বা কম বোঝে।”পাল্টা জবাবে পরিচালক বলেন, “উনি হয়ত পেশি শক্তিতে বিশ্বাস রাখেন। উনি জানেন না, ব্যারাকপুরে ১০০-টির বেশি নাটকদের দল আছে। সেইসব বোধহয় ওঁনার জানা নেই।”তৃণমূলের টিকিট পেয়ে আত্মবিশ্বাসী রাজ চক্রবর্তী বলে ‘কথা দিচ্ছি, ব্যারাকপুর বিধানসভা আসন জিতে দিদিকে উপহার দেব’।এরপরই অর্জুন সিং এর উদ্দেশ্য বলেন, “চ্যালেঞ্জ নিবি না”।

Continue Reading
Advertisement