দেশের খবর
রেলের গ্রুপ ‘ডি’ চাকরির সুযোগ! বয়সসীমা, CBT প্যাটার্ন ও গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে
ডিজিটাল ডেস্কঃ রেলের গ্রুপ ‘ডি’ (Group D) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন (Online Application) প্রক্রিয়া শুরু হয়ে গেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board – RRB)-এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২১,৯৯৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আজ থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার পর ফি (Application Fee) পরিশোধের শেষ তারিখ ৪ মার্চ। পাশাপাশি, আবেদন ফর্মে সংশোধনের (Correction Window) সুযোগ থাকবে ৫ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত।
আরআরবি স্পষ্টভাবে জানিয়েছে, একজন প্রার্থী শুধুমাত্র একটি রেলওয়ে জোনের (Railway Zone) জন্য আবেদন করতে পারবেন। একাধিক জোনে আবেদন করলে সেই আবেদনপত্র বাতিল (Rejected) হয়ে যাবে। তবে একই আরআরবির অধীনে একাধিক পদের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।
বয়সসীমা কত? (Age Limit)
রেলওয়ে গ্রুপ ‘ডি’ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
-
অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ৩ বছর ছাড়
-
তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (SC/ST) প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হবে
আরআরবি জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স গণনা করা হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
প্রার্থীদের নির্বাচন করা হবে সিঙ্গল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট (Single Stage CBT) এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (Physical Efficiency Test – PET)-এর মাধ্যমে।
সিবিটিতে (CBT) উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে পিইটিতে (PET)। এরপর থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification) ও মেডিক্যাল পরীক্ষা (Medical Test)।
CBT পরীক্ষার প্যাটার্ন
রেলওয়ে গ্রুপ ‘ডি’-র সিবিটি পরীক্ষার প্যাটার্ন আগের মতোই রাখা হয়েছে, কোনও পরিবর্তন করা হয়নি।
-
পরীক্ষার সময়: ৯০ মিনিট
-
মোট প্রশ্ন: ১০০টি
বিষয়ভিত্তিক প্রশ্ন বিভাজন—
-
সাধারণ বিজ্ঞান (General Science): ২৫টি
-
গণিত (Mathematics): ২৫টি
-
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং (General Intelligence & Reasoning): ৩০টি
-
কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs): ২০টি
নেগেটিভ মার্কিং (Negative Marking): প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কাটা যাবে।
