'দিল্লি হামলার সঙ্গে জইশ যুক্ত', রাষ্ট্রসংঘের প্রতিবেদনে পাকিস্তান চাপে
Connect with us

পাকিস্তান

‘দিল্লি হামলার সঙ্গে জইশ যুক্ত’, রাষ্ট্রসংঘের প্রতিবেদনে পাকিস্তান চাপে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) ১২৬৭ নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ কমিটির (1267 Sanctions Monitoring Committee) সাম্প্রতিক প্রতিবেদনে বড়সড় কূটনৈতিক চাপে পড়েছে পাকিস্তান। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দিল্লির লালকেল্লায় সংঘটিত জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) যুক্ত ছিল। কাউন্সিলের এক সদস্য দেশের দাবি অনুযায়ী, গত ৯ নভেম্বরের লালকেল্লায় হামলায় ১৫ জন নিহত হন এবং সেই ঘটনায় জইশ দায় স্বীকার করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জইশ শুধু ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে না, তারা সংগঠনের সক্ষমতাও বাড়াচ্ছে। ৮ অক্টোবর সংগঠনের নেতা মৌলানা মাসুদ আজহার আলভি একটি নারী শাখা ‘জামাত-উল-মুমিনত’ (Jamaat-ul-Muminat) গঠনের ঘোষণা দেন।

এই রিপোর্টে জইশের নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে একমাত্র পাকিস্তান। তাদের দাবি, সংগঠনটি বিলুপ্ত। তবে অন্যান্য দেশ ভারতের অবস্থানকে সমর্থন করেছে।

Advertisement
ads

বালোচ লিবারেশন আর্মি (BLA) ইস্যুতেও পাকিস্তানের বক্তব্য খারিজ হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বিএলএ সিপিইসি (CPEC)-তে হামলায় ৩২ সেনাকে হত্যা করলেও তাদের সঙ্গে আল-কায়েদা (Al-Qaeda) বা আইএসআইএল (ISIL)-এর যোগের প্রমাণ মেলেনি।

Continue Reading
Advertisement