Connect with us

ভাইরাল খবর

“এক বোতল রক্তের দাম ২০০ টাকা, কিন্তু আমার ৬০ কোটি টাকা নিয়ে নিয়েছে প্রশাসন”—স্বাধীনতা দিবসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day) সকালে পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে তৈরি হল তীব্র উত্তেজনা। জাতীয় পতাকা উত্তোলন চলাকালীন হঠাৎ জেলাশাসকের (District Magistrate) দপ্তরের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যবসায়ী। জানা গিয়েছে, শুক্রবার অনুষ্ঠানের সময় হঠাৎ পুরুলিয়ার ব্যবসায়ী দীনেশ আগরওয়াল (Dinesh Agarwal) অফিস প্রাঙ্গণে এসে পকেট থেকে একটি ব্লেড বের করে নিজের শরীরের একাধিক স্থানে কেটে ফেলতে থাকেন। মুহূর্তে হইচই পড়ে যায়। পুলিশ কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে আটকান এবং রক্তাক্ত অবস্থায় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনাস্থলেই দীনেশ আগরওয়াল ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এক বোতল রক্তের দাম ২০০ টাকা, কিন্তু আমার ৬০ কোটি টাকা নিয়ে নিয়েছে প্রশাসন।” তিনি সরাসরি জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (Land and Land Reforms Department) বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন। তাঁর দাবি, ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রি করে দেওয়ার পরও ঝালদায় (Jhalda) তাঁর জমি বিনা কারণে খাস খতিয়ানে নিয়ে নেওয়া হয়েছে। সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি, এবং হুঁশিয়ারি দেন যে “আমি দুর্নীতিগ্রস্ত কাউকে ছাড়ব না।”

No shortCode found

এদিকে, তাঁর মানসিক অবস্থাও পরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। বিষয়টি নিয়ে জেলা শাসক রজত নন্দা (Rajat Nanda) সংক্ষেপে জানান, “এটি ভূমি দপ্তরের বিষয়।” অতিরিক্ত জেলা শাসক (ভূমি) রাজেশ রাঠোর (Rajesh Rathore) জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যবসায়ী সরকারি জমি নিজের নামে দাবি করেছিলেন, কিন্তু এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া আছে যা তাঁকে মানতে হবে।

Advertisement
ads

পুরো ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, আর স্বাধীনতা দিবসের আনন্দ মুহূর্তেই ঢেকে গেছে অস্বস্তি ও অভিযোগের মেঘে।

Continue Reading
Advertisement
Developer