বাংলাদেশে থামছেই না রাজনৈতিক হিংসা! হাদির পর খুলনায় গুলিবিদ্ধ NCP নেতা
Connect with us

বাংলাদেশ

বাংলাদেশে থামছেই না রাজনৈতিক হিংসা! হাদির পর খুলনায় গুলিবিদ্ধ NCP নেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে ফের রাজনৈতিক হিংসার (Political Violence) ঘটনা। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির (Sharif Osman Hadi) মৃত্যুর রেশ কাটতে না কাটতেই খুলনায় (Khulna) গুলিবিদ্ধ হলেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-র শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার (Motaleb Shikdar)।

সোমবার, ২২ ডিসেম্বর, বেলা পৌনে ১২টা নাগাদ খুলনার সোনাডাঙা (Sonadanga) এলাকায় প্রকাশ্যে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Khulna Medical College and Hospital) ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সোনাডাঙা মডেল থানার (Sonadanga Model Police Station) ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মোতালেব শিকদার এনসিপি-র খুলনা বিভাগীয় শ্রমিক সংগঠনের প্রধান ছিলেন। খুব শীঘ্রই খুলনায় দলের একটি শ্রমিক সমাবেশ (Labour Rally) হওয়ার কথা ছিল, যার প্রস্তুতিতে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Advertisement
ads

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে (Singapore) নিয়ে যাওয়া হলেও ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা চরমে। একের পর এক হামলার ঘটনায় মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের (Interim Government) আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

Continue Reading
Advertisement