ঘরের মধ্যে জ্যান্ত দগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের চারজনের
Connect with us

ভাইরাল খবর

ঘরের মধ্যে জ্যান্ত দগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের চারজনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire Accident) একই পরিবারের চারজনের জ্যান্ত দগ্ধ হয়ে মৃত্যু হল হাওড়ার (Howrah) জয়পুর থানার সাউড়িয়া গ্রামে। রবিবার গভীর রাতে ঘুমের মধ্যেই আগুনে ঘিরে ফেলে গোটা বাড়ি। বাইরে বেরোনোর পথ না পেয়ে প্রাণ হারান পরিবারের সকলেই। মৃতদের মধ্যে রয়েছেন এক নাবালিকা ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ভাড়ু দোলুই (৭৫), দুধকুমার দোলুই (৫০), রত্না দোলুই (৪৫) এবং নবম শ্রেণির ছাত্রী শম্পা দোলুই (১৫)। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা ঘরের ভিতরে আগুন লাগে। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে বালতি ও গামলা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুন ভয়াবহ আকার নেয়।

খবর পেয়ে দমকল (Fire Brigade) ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শোওয়ার ঘরের ভিতর থেকেই চারজনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। বাড়িটি মাটির এবং অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ছিল। আগুনে ছাউনি ভেঙে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

Advertisement
ads

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে। দেহগুলি ময়নাতদন্তের (Post-mortem) জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Continue Reading
Advertisement