জেলায় আসন্ন নির্বাচন পর্ব শান্তিপূর্ণ রাখতে নদীঘাটে তল্লাশি পুলিশের
Connect with us

মালদা

জেলায় আসন্ন নির্বাচন পর্ব শান্তিপূর্ণ রাখতে নদীঘাটে তল্লাশি পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক, ১৭ এপ্রিল :নির্বিঘ্নে একুশের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে তৎপর মালদা জেলার পুলিশ প্রশাসন। আগামী ২৯ এপ্রিল মানিকচক বিধানসভা কেন্দ্রে নির্বাচন।

শনিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানিকচক ঘাটে তল্লাশি অভিযান চালান পুলিশকর্মীরা। পাশাপাশি মানিকচক ঘাটে নৌকায় করে আসা যাত্রীদের জিনিসপত্র এমনকি সচিত্র পরিচয় পত্রও খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে নদীপথেও জারি থাকবে তল্লাশি অভিযান।উল্লেখ্য, অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন। শনিবার মালদা জেলার মানিকচক থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের অন্যতম আন্তঃরাজ্য জলপথ সীমান্তে বিশেষ নজরদারী অভিযান চালানো হয়। মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীপথে প্রতিদিন ঝাড়খন্ড রাজ্য থেকে বিভিন্ন কাজের কারনে মানুষেরা মানিকচক দিয়ে প্রবেশ করে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে যান। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে শনিবার মানিকচক ঘাটে নৌকায় করে আসা যাত্রীদের জিনিসপত্র, পরিচয়পত্র সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পাশাপাশি নৌকা ও পুলিশ বোটের মাধ্যমে নদীপথে দুষ্কৃতিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালান মানিকচক থানার পুলিশকর্মীরা। পুলিশের প্রাথমিক অনুমান বিধানসভা নির্বাচনে নদীপথে অপরাধমূলক কাজকর্ম করতে দুষ্কৃতীরা মানিকচকের জলপথ দিয়ে জেলায় প্রবেশ করার চেষ্টা করে। তাই এই সমস্ত অবৈধ কাজ রুখতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে নদীপথগুলিতেও। মালদা জেলার মধ্যে আন্তঃরাজ্য সীমান্তবর্তী যে সমস্ত থানা রয়েছে সমস্ত জায়গায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরদার নাকা চেকিং চলছে। তেমনি মালদা জেলার মানিকচক থানার গঙ্গা নদীতে পুলিশ প্রতিনিয়ত নাকা চেকিং করছে। মূলত অপরাধমূলক কার্যকলাপ রুখতে এই বিশেষ অভিযান চালাচ্ছে মালদা জেলার পুলিশ আধিকারিকেরা।

Continue Reading
Advertisement