দেশের খবর
প্রধানমন্ত্রী মোদি দিলেন পুতিনকে রুশ গীতা, বন্ধুত্বের নতুন অধ্যায়
ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারতে (India) এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট (President) ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দর (Palam Airport) ছিল দুই দেশের সম্পর্কের (India-Russia Relations) একটি নতুন অধ্যায়ের সাক্ষী। প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) লাল কার্পেট বিছিয়ে ‘বন্ধু’ হিসেবে স্বাগত জানান পুতিনকে। স্বাগত জানানোর সময় নিজেই তাঁকে গাড়িতে (Car) চাপিয়ে বিমানবন্দর থেকে বের করেন।
পুতিনকে প্রধানমন্ত্রীর বাসভবনে (PM Residence) নৈশভোজের (Dinner) সময় বিশেষ উপহার হিসেবে হস্তান্তর করা হয় রুশ ভাষায় অনূদিত ভগবদগীতা (Bhagavad Gita)। মোদি নিজেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন।
Presented a copy of the Gita in Russian to President Putin. The teachings of the Gita give inspiration to millions across the world.@KremlinRussia_E pic.twitter.com/D2zczJXkU2
— Narendra Modi (@narendramodi) December 4, 2025
চলতি বছর এটি পুতিনের প্রথম রাষ্ট্রীয় ভারত সফর (State Visit), এবং তিনি ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে (Annual Summit) অংশগ্রহণ করতে এসেছেন। চার বছরের বিরতির পর ভারতে আসা এই সফর (Visit) রাজনৈতিক ও কূটনৈতিক (Diplomatic)ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। থাকবেন ৫ ডিসেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে (New Delhi)।
ওয়াকিবহাল মহলের মতে, প্রতিরক্ষা (Defense), বাণিজ্য (Trade), বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology), সংস্কৃতি (Culture) এবং মানবিক (Humanitarian) ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পুতিন ভারতীয় সংবাদমাধ্যমকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মোদির নেতৃত্বের (Leadership) প্রশংসা করেছেন এবং ভারতের ৭.৭% অর্থনৈতিক বৃদ্ধি (Economic Growth) উল্লেখ করেছেন।
প্রাক্তন কূটনীতিক অরুণ সিং (Arun Singh) মন্তব্য করেছেন, “এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ইতিহাস ঐতিহাসিক (Historic) প্রকৃতির।”
