ভাইরাল খবর
এনুমারেশন ফর্ম না মেলায় আতঙ্ক, ৬ বছরের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) আতঙ্কে ধনেখালিতে (Dhanekhali) এক গৃহবধূ (Asha Soren) বিষপান (Poisoning) করে আত্মহত্যার (Suicide Attempt) চেষ্টা করেছেন, সঙ্গে ছিলেন তার ৬ বছরের সন্তানও। পরিবারের অভিযোগ (Family Allegation), এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম (Enumeration Form) না পাওয়ার কারণে আশা প্রচণ্ড মানসিক (Mental) চাপ অনুভব করছিল।
ঘটনার পর ওই মহিলাকে ধনেখালি গ্রামীণ হাসপাতাল (Dhanekhali Rural Hospital) নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার আশঙ্কাজনক (Critical Condition) হওয়ায় তাকে কলকাতা পিজি হাসপাতাল (PG Hospital) স্থানান্তরিত করা হয়েছে।
ধনেখালির বিধায়ক অসীমা পাত্র (Asima Patra) ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি নেতাদের (BJP Leaders) উস্কানিমূলক মন্তব্যের (Provocative Remarks) জেরে এই ধরনের ঘটনা ঘটছে।
পরিবার সূত্রে জানা গেছে, আশার বছর আট আগে হরিপালে (Haripal) বিয়ে হয়। স্বামীর সঙ্গে অশান্তির (Discord) কারণে তিনি বাপের বাড়িতেই ছিলেন। পরিবার দাবি করে, সম্প্রতি আশার বাপের বাড়ির সদস্যদের এসআইআর সংক্রান্ত সব কাগজ (Documents) বিএলওরা (BLOs) দিয়ে গিয়েছেন, কিন্তু আশার কাছে পৌঁছায়নি। শেষ ভোট (Voting) দেওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ি থেকে সহযোগিতা (Support) না পাওয়ায় আশাকে মানসিক অবসাদ (Mental Depression) গ্রাস করছিল।
পরিবারের দাবি, শনিবার আশার বিষপান করার (Poisoning) সঙ্গে তার ছয় বছরের সন্তানও ছিলেন। বর্তমানে আশার এবং তার শিশুর (Child) চিকিৎসা এসএসকেএম (SSKM) হাসপাতালে চলছে।
এদিকে, ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বলেন, বিজেপি নেতারা কাগজ না থাকলে “বাংলাদেশে পাঠিয়ে দেব” হুমকি দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন। এসআইআর আবহে (SIR Environment) রাজ্যে একের পর এক মৃত্যুর (Deaths) অভিযোগ উঠেছে। বিধায়ক প্রশ্ন করেছেন, নির্বাচনের আগে কেন এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো (Haste) করা হচ্ছে।
