বিশ্বের খবর
তালিবানের পালটা হামলায় কেঁপে উঠল পাকিস্তান! সীমান্তে নিহত ১৫ পাক সেনা, যুদ্ধ বাঁধবে?
ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের (Afghanistan) কাবুল (Kabul)-এ বিমান হামলার (Airstrike) জবাবে এবার পালটা প্রতিশোধ নিল তালিবান (Taliban)। শনিবার গভীর রাতে পাকিস্তান সীমান্ত (Pakistan Border) লক্ষ্য করে একের পর এক গোলাবর্ষণ করে তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা (Taliban-Controlled Afghan Forces)।
এই ভয়াবহ হামলায় এখনও পর্যন্ত ১৫ জন পাক জওয়ান (Pakistani Soldiers) নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ঘটনাচক্রে, ঠিক সেই সময়েই ভারতের (India) সফরে রয়েছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi)। তাঁর সফরের মাঝেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত নতুন করে সীমান্ত উত্তেজনা (Border Tension) তৈরি করেছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রক (Afghan Ministry of Defence) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের আগের বিমান হামলার জবাব হিসেবেই এই আক্রমণ করা হয়েছে।
তাদের দাবি, আফগানিস্তানের আকাশসীমা (Airspace) লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে কুনার (Kunar), হেলমান্দ (Helmand) সহ ডুরান্ড লাইনের (Durand Line) বিভিন্ন অংশে পাক সেনার আউটপোস্ট (Outpost) দখল করে নেয় আফগান বাহিনী।
আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি (Enayatullah Khwarazmi) বলেন,
“আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি ভবিষ্যতেও পাকিস্তান আফগানিস্তানের মাটিতে হামলা চালায়, আমরা আরও জোরালো জবাব দেব।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতেই কাবুলে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল শহর। অভিযোগ উঠেছিল, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর নেতা নূর ওয়ালি মাসুদ (Noor Wali Mehsud)-কে টার্গেট করে বিমান হানা চালিয়েছে পাকিস্তান।
তবে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ (TOLO News) দাবি করেছে, মাসুদের একটি অডিও বার্তা তাদের হাতে এসেছে, যেখানে তিনি নিজের মৃত্যুর দাবি নস্যাৎ করেছেন।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সীমান্ত সংঘাত যদি অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ (Full-Scale War) বেঁধে যেতে পারে।


