অপারেশন সিঁদুরে ক্ষতির অভিযোগ, ভারতের বিরুদ্ধে ঐক্যের ডাক পাকিস্তানের
Connect with us

পাকিস্তান

অপারেশন সিঁদুরে ক্ষতির অভিযোগ, ভারতের বিরুদ্ধে ঐক্যের ডাক পাকিস্তানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের বিরুদ্ধে কার্যত সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) স্থগিত রাখা এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো পদক্ষেপে পাকিস্তানের ক্ষতি হয়েছে বলে দাবি করে, তিনি পাকিস্তানের সাধারণ মানুষকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সোমবার সিন্ধে সংস্কৃতি মন্ত্রকের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলাবল অভিযোগ করেন, নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন ভারত সরকার আগ্রাসী নীতি নিচ্ছে, যা পাকিস্তানের জন্য গুরুতর ক্ষতিকর। তাঁর বক্তব্য, “ভারতের এই অবস্থান বজায় থাকলে, জাতীয় স্বার্থ রক্ষার্থে যুদ্ধে যাওয়া ছাড়া আমাদের উপায় থাকবে না।” তিনি আরও দাবি করেন, পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত, এবং এমন সংঘাতে ভারতের পরাজয় নিশ্চিত।

আরও পড়ুনঃ হাই কোর্টের নির্দেশে জয়েন্টের ফল প্রকাশে স্থবিরতা, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আর্জি

উল্লেখ্য, পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত তখন সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। বিলাবলের ইঙ্গিত, পাকিস্তান ছয়টি নদীর জল ফিরিয়ে নিতে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপে যেতে প্রস্তুত।

Advertisement
ads

এর আগে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir) পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ডুবলে, অর্ধেক বিশ্বকে নিয়েই ডুবব।” পাশাপাশি, সিন্ধু নদীর উপর ভারতীয় অবকাঠামো ধ্বংস করারও হুমকি দেন তিনি। দুই পক্ষের এই ধারাবাহিক উস্কানিমূলক মন্তব্যে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

Continue Reading
Advertisement