দেশের খবর
মুম্বইয়ে পহেলগাঁওয়ের ছায়া! কলমা পড়তে না পারায় বাঙালি যুবকসহ দুই রক্ষীকে কোপ
ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের সেই বিভীষিকাময় স্মৃতি ফিরে এল বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai)। বেছে বেছে ধর্ম যাচাই করে এবং ‘কলমা’ (Kalma) পড়তে না পারায় দুই নিরাপত্তারক্ষীর ওপর প্রাণঘাতী হামলা (Deadly Attack) চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আক্রান্তদের মধ্যে সুব্রত সেন নামে এক বাঙালি যুবক রয়েছেন।
ঘটনাটি ঘটেছে মীরা রোডের নয়া নগর এলাকার একটি নির্মীয়মাণ বহুতলে (Under-construction building)। সোমবার ভোর ৪টে নাগাদ ৩১ বছর বয়সী অভিযুক্ত জাইব জুবের আনসারি সেখানে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষী, রাজকুমার মিশ্র এবং সুব্রত সেনের কাছে গিয়ে তাঁদের ধর্ম জিজ্ঞাসা করে। অভিযোগ, এরপর সে তাঁদের জোরপূর্বক কলমা পাঠ করতে বলে। তাঁরা তা না পারায় আনসারি হঠাৎই ধারালো ছুরি (Sharp knife) নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই হামলায় রাজকুমারের অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুব্রতর পিঠে গভীর ক্ষত তৈরি হয়েছে। বর্তমানে ওকহার্ট হাসপাতালে তাঁদের চিকিৎসা (Treatment) চলছে।
ঘটনার মাত্র ৯০ মিনিটের মধ্যে সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে আনসারিকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, আনসারি অত্যন্ত মেধাবী এবং সে আমেরিকায় (USA) পড়াশোনা করেছে। ভারতে ফিরে সে অনলাইনে কেমিস্ট্রি ও অংকের শিক্ষক (Teacher) হিসেবে কাজ করত। তার ল্যাপটপ ও মোবাইল পরীক্ষা করে আইসিস (ISIS) সংক্রান্ত প্রচুর উগ্রবাদী ভিডিও এবং ‘জিহাদ’ (Jihad) ও ‘লোন উলফ’ (Lone wolf) সংক্রান্ত নথিপত্র উদ্ধার হয়েছে।
এই ঘটনার গভীরতা বিবেচনা করে মহারাষ্ট্রের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) তদন্তভার গ্রহণ করেছে। এটি কোনো বড় জঙ্গি ষড়যন্ত্রের (Conspiracy) অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে কোনো ধরণের গুজবে (Rumors) কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


