পহেলগাম হামলার বার্তা বিশ্বমঞ্চে, জাপানে সর্বদলীয় প্রতিনিধি দলের কূটনৈতিক বৈঠক
Connect with us

অপারেশন সিঁদুর

পহেলগাম হামলার বার্তা বিশ্বমঞ্চে, জাপানে সর্বদলীয় প্রতিনিধি দলের কূটনৈতিক বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পহেলগাম (Pahalgam) সন্ত্রাস হামলার পর সোজাসুজি অবস্থান নিয়েছে ভারত। সীমান্তপারে পাকিস্তান-প্রশ্রুত জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া বার্তা পৌঁছে দিতে আন্তর্জাতিক স্তরে সক্রিয় হয়েছে নয়াদিল্লি। এই উদ্দেশ্যে পাঁচটি দেশে সফরে বেরিয়েছে ভারতের সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল (All-party delegation)। সেই প্রতিনিধি দলের প্রথম গন্তব্য জাপান (Japan)। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে (Tokyo) ভারতীয় দূতাবাসে আলোচনায় বসলেন প্রতিনিধি দলের সদস্যরা। এই দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ একাধিক রাজনৈতিক দলের সাংসদ।

জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ (C.B. George) টোকিওর ভারতীয় দূতাবাসে সাংসদদের সঙ্গে বৈঠকে মিলিত হন। তিনি জানান, ‘‘পহেলগামের হামলার পর জাপানই প্রথম দেশ, যারা প্রতিক্রিয়া জানিয়েছিল। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ যে বিশ্বশান্তির পক্ষে হুমকি, তা তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে।’’

Advertisement
ads ads

এই সর্বদলীয় প্রতিনিধিদলে রয়েছেন জেডিইউ (JDU)-র সাংসদ সঞ্জয় কুমার ঝা (Sanjay Kumar Jha), বিজেপি (BJP)-র হেমাঙ্গ জোশী (Hemang Joshi), অপরাজিতা ষড়ঙ্গী (Aparajita Sarangi), ব্রিজ লাল (Brij Lal), প্রদন বড়ুয়া (Pradan Barua), সিপিএম (CPIM)-এর জন ব্রিট্টাস (John Brittas) ও প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডর মোহন কুমার (Mohan Kumar)। টোকিওতে বৃহস্পতিবার সকালে গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই প্রতিনিধি দল জাপানের পরে দক্ষিণ কোরিয়া (South Korea), ইন্দোনেশিয়া (Indonesia), মালয়েশিয়া (Malaysia) ও সিঙ্গাপুর (Singapore) সফর করবে। তাদের লক্ষ্য, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান তুলে ধরা— পাকিস্তানের মদতে বারবার ভারতের অভ্যন্তরে জঙ্গি হামলা এবং সীমান্ত সন্ত্রাস নিয়ে বিশ্বজুড়ে সমর্থন আদায়।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। এরপর ৭ মে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), যেখানে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভারত স্পষ্ট করে দিয়েছে, সীমান্ত পেরিয়ে যে কোনও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। সেই বার্তা আন্তর্জাতিক মহলকে জানাতেই এই সর্বদলীয় উদ্যোগ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads