চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন পেস বোলার টি নটরাজন
Connect with us

খেলার খবর

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন পেস বোলার টি নটরাজন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ এপ্রিল : আইপিএল থেকে ছিটকে গেলেন পেস বোলার টি নটরাজন। এবারের আইপিএলে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

সানরাইজার্স হায়দ্রাবাদ সূত্রে জানা গিয়েছে, হাটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। দলের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলেছিলেন এবং তার ঝুলিতে ছিল দুটি উইকেটও। করোনা পরিস্থিতির জন্য এবারের সুরক্ষা বলয় এর মধ্যে হচ্ছে আইপিএল। চোট পাওয়ার পর স্ক্যান করাতে যেতে পারেননি তিনি। কারণ সুরক্ষা বলয় ভেঙে বাইরে বের হলে সাতদিনের জন্য আবারো কোয়ারেন্টিনে যেতে হতো এই পেস বোলারকে। তাই চোট পাওয়ার পরও অপেক্ষা করছিলেন সানরাইজার্স হায়দরাবাদের চিকিৎসকেরা। উল্লেখ্য অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর থেকেই চোটের সমস্যা তাড়া করছিল ৩০ বছর বয়সী এই পেস বোলার টি নটরাজনকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারেননি নটরাজন। চোটের সমস্যা কাটিয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু পুরনো চোটে আবারো সমস্যায় পেস বোলার টি নটরাজন।