অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার শ্লীলতাহানির ঘটনায় ধৃত একজন কুখ্যাত অপরাধী
Connect with us

দেশের খবর

অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার শ্লীলতাহানির ঘটনায় ধৃত একজন কুখ্যাত অপরাধী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতে (India) নারী ক্রিকেট বিশ্বকাপ (Women’s Cricket World Cup) চলাকালীন বড়সড় চাঞ্চল্য তৈরি করেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) ঘটে যাওয়া এক ঘটনা। দুই অস্ট্রেলিয়ান খেলোয়াড় হোটেল (Hotel) থেকে বের হয়ে এক ক্যাফে (Cafe) অভিমুখে হাঁটছিলেন। সেই সময় এক মোটরসাইকেল আরোহী তাদের পিছু নেয় এবং পরে অশালীন আচরণ (Obscene Behaviour) করে। পরে তারা দলের নিরাপত্তা কর্মকর্তা (Security Officer) ড্যানি সিমন্স (Danny Simmons)-এর সঙ্গে যোগাযোগ করেন। সিমন্স স্থানীয় নিরাপত্তা লিয়াজোঁ অফিসারদের (Liaison Officers) সঙ্গে সমন্বয় করে দ্রুত ঘটনাস্থলে সহায়তা পাঠান।

ইন্দোর পুলিশের সহকারী কমিশনার (ACP) হিমানি মিশ্রা (Himani Mishra) জানান, পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে ও তাদের বয়ান নেয়। অভিযোগের ভিত্তিতে মিগ থানা (MIG Police Station)-তে মামলা (Case) দায়ের করা হয় ভারতীয় দণ্ডবিধির (IPC) ৭৪ নম্বর ধারা (নারীর প্রতি অশালীন আচরণে বলপ্রয়োগ) এবং ৭৮ নম্বর ধারা (পিছু নেওয়া বা স্টকিং — Stalking)-এর অধীনে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। ধৃতের নাম আকিল ওরফে নিত্রা (Akhil Khan alias Nitra), বয়স ২৯। তার বিরুদ্ধে রয়েছে অন্তত ১০টি ফৌজদারি (Criminal) মামলা, যার মধ্যে যৌন হয়রানি (Sexual Harassment), ডাকাতি (Robbery), হামলা (Assault) ও হত্যার চেষ্টা (Attempt to Murder) রয়েছে। দশ বছরের সাজা শেষে সম্প্রতি সে ভৈরবগড় জেল (Bhairavgarh Jail) থেকে মুক্তি পেয়েছিল।

Advertisement
ads

ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি, তার বিরুদ্ধে অস্ত্র আইন এবং মাদক বিরোধী আইন, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের অধীনেও বেশ কয়েকটি মামলায় অভিযোগ আনা হয়েছে। সে একজন রঙমিস্ত্রি হিসেবে কাজ করত এবং তার বাবা-মা শ্রমিক।

ইন্দোর পুলিশ (Indore Police) জানিয়েছে, সিসিটিভি (CCTV) ফুটেজের সাহায্যে অভিযুক্তকে ধরা হয়। পালানোর সময় দুর্ঘটনায় তার হাত ও পা ভেঙে যায়। এখন সে পুলিশ হেফাজতে রয়েছে।

মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বিশ্বাস সারং ঘটনাটিকে “গভীর লজ্জাজনক” বলে আখ্যা দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, “এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি (Exemplary Punishment) দেওয়া হবে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement