দেশের খবর
নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত নরেন্দ্র মোদী, ভারত-নামিবিয়া সম্পর্কের নতুন ইতিহাস
ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতের গৌরব বৃদ্ধি। আফ্রিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্র নামিবিয়ায় (Namibia) রাষ্ট্রীয় সফরে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভূষিত হলেন সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে। তাঁকে দেওয়া হয়েছে “Order of the Most Ancient Welwitschia Mirabilis” সম্মান। নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নান্দি-নদাইতওয়া (Netumbo Nandi-Ndaitwah) নিজে এই সম্মান তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। উল্লেখযোগ্যভাবে, এই সম্মানে প্রথমবার কোনও ভারতীয় নেতাকে সম্মানিত করা হল।
প্রাচীন ও প্রতীকী গাছ Welwitschia Mirabilis-এর নামাঙ্কিত এই সম্মান নামিবিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের প্রতীক। সেই সম্মান প্রদান ভারত ও নামিবিয়ার (India-Namibia) মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন দিগন্ত রচনা করল বলেই মনে করছে কূটনৈতিক মহল।
আরও পড়ুনঃ রেলে চাকরির ঝড়! প্রথম তিন মাসেই ৯ হাজার নিয়োগ, লক্ষ ৫০ হাজার পদের পূরণ ২০২৫-২৬ অর্থবর্ষে
সম্মান গ্রহণ করে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “এই সম্মান আমি উৎসর্গ করছি ১৪০ কোটিরও বেশি ভারতীয়ের প্রতি। এটি ভারত ও নামিবিয়ার দীর্ঘদিনের বিশ্বাস, বন্ধন এবং সাংস্কৃতিক সম্প্রীতির প্রতিফলন।” পাশাপাশি রাষ্ট্রপতি এবং নামিবিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতাও জানান মোদী।
President Dr. Netumbo Nandi-Ndaitwah and I reviewed the full range of India-Namibia relations during our talks today. Cooperation in areas such as digital technology, defence, security, agriculture, healthcare, education and critical minerals figured prominently in our… pic.twitter.com/PdpLFc2U29
— Narendra Modi (@narendramodi) July 9, 2025
বিশেষজ্ঞদের মতে, এই পুরস্কার শুধু দুই দেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় করল না, বরং আগামী প্রজন্মের জন্য দ্বিপাক্ষিক উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং পরিবেশ রক্ষার একটি অনুকরণীয় দৃষ্টান্ত গড়ে তুলল।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে ভারত-নামিবিয়া সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রতিরক্ষা ও বন্যপ্রাণ সংরক্ষণ—বিশেষত চিতা পুনর্বাসন প্রকল্পে দুই দেশের ঐক্য নজরকাড়া। এই সম্মান সেই বন্ধনের প্রতীক হিসেবেই ইতিহাসে চিহ্নিত থাকবে।
