ভোটের বাদ্যি বাজার আগেই বড় রদবদল! ১৯৪ জন বিডিও ও এসডিও-কে বদলি করল নবান্ন
Connect with us

রাজ্যের খবর

ভোটের বাদ্যি বাজার আগেই বড় রদবদল! ১৯৪ জন বিডিও ও এসডিও-কে বদলি করল নবান্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট (Schedule) ঘোষণার আগেই প্রশাসনিক স্তরে এক বিশাল রদবদল (Shuffling) ঘটাল নবান্ন। পাহাড় থেকে সমতল—রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত মোট ১৯৪ জন বিডিও (BDO) এবং এসডিও (SDO)-কে বদলি করার বিজ্ঞপ্তি (Notification) জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত আধিকারিকদের বদলি করা বাধ্যতামূলক। সেই নির্দেশ মেনেই জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক স্তরের কর্মকর্তাদের এই পরিবর্তন বলে নবান্ন সূত্রে জানা গেছে।

নতুন এই নির্দেশিকায় উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখা গেছে। বিধাননগরের এসডিও অভিজিৎ দাসকে পূর্ব মেদিনীপুরের ময়নার বিডিও হিসেবে পাঠানো হয়েছে। আবার বর্ধমান সদর (উত্তর)-এর বর্তমান এসডিও অম্লান দত্তকে হুগলির খানাকুলের বিডিও পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভগবানগোলা-১-এর বিডিও জয়ন্তি দেবনাথ এখন থেকে সামলাবেন আলিপুরের এসডিও-র দায়িত্ব।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ১২৪ জন বিডিও-কে বদলের নির্দেশ জারি করা হয়েছিল। গত অক্টোবর মাসেও ১৫১ জন বিডিও এবং ১৭ জন এসডিও-র কর্মস্থল পরিবর্তন করা হয়েছিল। নির্বাচনের প্রাক্কালে মহকুমা (Sub-division) ও ব্লকস্তরে (Block level) এই আমূল রদবদলকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবেই দেখছে রাজ্য সরকার। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত নিজেদের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোটের প্রস্তুতিতে কোনো খামতি না থাকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement