মুসলমান বিরিয়ানি বিক্রেতাকে গুলি করে খুন, পহেলগাঁওয়ের বদলার দাবি যুবকের
Connect with us

খুন

মুসলমান বিরিয়ানি বিক্রেতাকে গুলি করে খুন, পহেলগাঁওয়ের বদলার দাবি যুবকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগ্রা শহরে এক বিরিয়ানি বিক্রেতাকে প্রকাশ্যে গুলি করে খুন করল এক যুবক। ঘটনার পর নিজেকে ‘হিন্দুত্ববাদী সংগঠনের’ সদস্য বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দিল অভিযুক্ত। যদিও পুলিশ জানাচ্ছে, হত্যার কারণ সম্পূর্ণ ব্যক্তিগত, এবং কোনও সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল না।

ঘটনাটি ঘটে আগ্রার শাহিদ আলি চিকেন বিরিয়ানি দোকানে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গুলফম আলি (২৭)-র, যিনি দোকানের মালিকের আত্মীয় ছিলেন। একইসঙ্গে আহত হন দোকানের আরও এক কর্মী।

আরও পড়ুনঃ একে তো সিন্ধু চুক্তি স্থগিত! তারওপর বিমান বন্দরে আগুন? নাজেহাল অবস্থা পাকিস্থানের

আক্রান্ত হওয়ার পর মনোজ চৌধুরী নামে ওই যুবক নিজের একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, দুই পকেটে পিস্তল গোঁজা অবস্থায় এবং হাতে ছুরি নিয়ে সে বলছে, “পহেলগাঁওয়ে ২৬ জন শহিদের বদলা নিতে আমি আগ্রায় দু’জনকে মেরেছি। ভারতমাতার নামে শপথ করছি, যদি প্রয়োজন হয় আরও ২৬০০ জনের প্রাণ নেব।” নিজেকে ‘ক্ষত্রিয় গোরক্ষা দল’-এর সদস্য বলেও দাবি করে সে।

Advertisement
ads

তবে মনোজের এই দাবি খারিজ করে দিয়েছে আগ্রা পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতা। পহেলগাঁও হামলার বদলার কোনও সংযোগ খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই অভিযুক্ত মনোজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে যেমন বিভ্রান্তিকর প্রচার ছড়ানোর চেষ্টা চলছে, তেমনই অন্যদিকে প্রশাসন দ্রুত পদক্ষেপ করে স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও সুযোগ দেওয়া হবে না।

Continue Reading
Advertisement