রাজনৈতিক মতের দ্বন্দ্বে খুন! নীতীশ সমর্থক মামার হাতে নিহত আরজেডি সমর্থক ভাগ্নে
Connect with us

খুন

রাজনৈতিক মতের দ্বন্দ্বে খুন! নীতীশ সমর্থক মামার হাতে নিহত আরজেডি সমর্থক ভাগ্নে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনা (Guna) জেলায় (District) বিহার নির্বাচনের ফলাফল (Bihar Election Result) নিয়ে কথোপকথনই এমন এক মর্মান্তিক ঘটনার (Tragic Incident) সূত্রপাত হল, যেখানে দুই মামার (Uncles) হাতে খুন হলেন ভাগ্নে শংকর মাঝি (Shankar Majhi)।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শংকর মাঝি বিহারের শিবহার (Siwan) জেলার বাসিন্দা। মধ্যপ্রদেশে শ্রমিক (Worker) হিসাবে কর্মরত শংকর, ২২ বছর বয়সে দুই মামা রাজেশ মাঝি (Rajesh Majhi) এবং তুফানি মাঝি (Tufani Majhi)-এর সঙ্গে থাকতেন। শংকর আরজেডি (RJD) সমর্থক ছিলেন, কিন্তু দুই মামা নীতীশ কুমারের (Nitish Kumar) দল জেডিইউ (JDU)-এর সমর্থক।

থানার ইনচার্জ অনুপ ভার্গব (Anup Bhargava) জানান, সোমবার মদ্যপ (Intoxicated) অবস্থায় বাকবিতণ্ডা শুরু হয়। বিবাদ তুঙ্গে উঠতেই রাজেশ এবং তুফানি ভাগ্নে শংকরকে টেনে ঘর থেকে বের করে আনেন। তারপর কাদামাটিতে (Mud) শংকরের মুখ চেপে ধরে হত্যা (Murder) করেন।

Advertisement
ads

পুলিশ শংকরকে জেলা হাসপাতালে (District Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই মামাকে হেফাজতে (Custody) নেওয়া হয়েছে। জেরায় তারা হত্যার কথা স্বীকার করেছেন। মামলা দায়ের হয়েছে দুই মামার বিরুদ্ধে।

উল্লেখ্য, বিহারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলাফলে জেডিইউ ৮৫টি আসন জিতেছে, আর আরজেডি-র (RJD) ঝুলিতে ২৫টি আসন। নির্বাচনী ফলাফলই এই হত্যার (Murder) পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement