গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে মোদি, জোরালো হচ্ছে কূটনৈতিক বার্তা
Connect with us

দেশের খবর

গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে মোদি, জোরালো হচ্ছে কূটনৈতিক বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন (Tianjin) শহরে অনুষ্ঠিত হতে চলা Shanghai Cooperation Organisation (SCO) সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী শেষবার চিন সফর করেন ২০১৯ সালে। গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্কের পারদ নেমে গিয়েছিল তলানিতে। তাই এবারের সফর শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়, বরং ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সূত্রের খবর, এবারের এসসিও বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ রুখে দেওয়ার কৌশল এবং অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেওয়া হবে।

আরও পড়ুনঃ ৩৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ! হাইকোর্ট থেকে মিঠুনকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রেহাই

তবে এর বাইরেও দুই দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কূটনৈতিক শিবিরের মতে, দুই রাষ্ট্রনেতার মধ্যে একটি “informal bilateral dialogue” হতে পারে, যেখানে মূলত বিতর্কিত সীমান্ত পরিস্থিতি নিয়েই আলোচনা হবে।

Advertisement
ads

এই সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে মোদীর অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। ২০২৪ সালের অক্টোবর মাসে কাজানে (Kazan) অনুষ্ঠিত BRICS সম্মেলনেও মোদী ও শি-র মধ্যে সরাসরি মুখোমুখি আলোচনা হয়েছিল।

এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলেও কৌতূহল তুঙ্গে, কারণ এই বৈঠক বিশ্ব রাজনীতির পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে।

Continue Reading
Advertisement