জলপাইগুড়িতে সাত আসনে জয়ের লক্ষ্যে অভিষেক, তৃণমূলের রণনীতি চূড়ান্ত করার উদ্যোগ
Connect with us

ভাইরাল খবর

জলপাইগুড়িতে সাত আসনে জয়ের লক্ষ্যে অভিষেক, তৃণমূলের রণনীতি চূড়ান্ত করার উদ্যোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২৬এর ভোটের আগে সংগঠনকে ঝালিয়ে নিতে জেলাভিত্তিক বৈঠকে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার তিনি বৈঠক করেন জলপাইগুড়ি জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে। দলের একাংশের ব্যর্থতা ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে পর্যালোচনার পাশাপাশি, দলীয়ভাবে সাতটি বিধানসভা আসনে জয় হাসিলের জন্য স্পষ্ট টার্গেট বেঁধে দেন তিনি।

গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। বিজেপি প্রার্থী ডঃ জয়ন্ত কুমার রায় ওই আসনে জয়ী হন। জেলার একাধিক পুরসভা ও বিধানসভা কেন্দ্রে বিজেপি যে প্রবলভাবে এগিয়ে রয়েছে, তা পরিসংখ্যান বলেই প্রমাণ করে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি ও মালবাজার— চারটি পৌরসভাতেই বিজেপি বেশিরভাগ ওয়ার্ডে  লিড নিয়েছিল। ধূপগুড়ি পৌরসভার সব কটি ওয়ার্ডেই বিজেপি এগিয়েছিল, যা তৃণমূলের জন্য ছিল এক বড় ধাক্কা।

আরও পড়ুনঃ দক্ষিণ ফ্রান্সে বিধ্বংসী আগুন, ১২ হাজার হেক্টর জঙ্গলে ছড়াল তাণ্ডব

তৃণমূল এখন সেই পুরনো ফলাফলের ছবি বদলাতে মরিয়া। অভিষেকের স্পষ্ট বার্তা, সাতটি বিধানসভা কেন্দ্রের একটিও আর হাতছাড়া করা যাবে না। দলের ব্লক সভাপতিদের পরিবর্তন নিয়েও আলোচনা হয়। জেলা নেতৃত্বের মত অনুযায়ী পরিবর্তনের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পাঠানো হবে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি নিজে।

Advertisement
ads

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক থেকেই লোকসভা ভোটের আগাম প্রস্তুতির বার্তা দিল তৃণমূল। সাতটি বিধানসভা কেন্দ্র— রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার ও নাগরাকাটা— সব কটিতেই দলের ভিত মজবুত করতে চান অভিষেক। দলের কর্মীদের এখন থেকে ময়দানে নেমে পড়ার নির্দেশও দিয়েছেন তিনি।

Continue Reading
Advertisement