মণিপুরে শান্তির বার্তা দিতে যাচ্ছেন মোদি? সেপ্টেম্বরে সম্ভাব্য সফর
Connect with us

দেশের খবর

মণিপুরে শান্তির বার্তা দিতে যাচ্ছেন মোদি? সেপ্টেম্বরে সম্ভাব্য সফর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁর মণিপুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এই সফর ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনিক স্তরে প্রস্তুতির ইঙ্গিত মিলেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে কুকি ও মেইতাই সম্প্রদায়ের মধ্যে চলা জাতিগত সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। বহু মানুষের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার পরিবার গৃহহীন হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদির মণিপুর না যাওয়া নিয়ে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে।

প্রধানমন্ত্রী শেষবার মণিপুরে গিয়েছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে, হিংসা শুরুর আগেই। তারপর থেকে রাজ্যে বারবার অশান্তি ছড়ালেও তিনি সেখানে যাননি। এ নিয়ে বিরোধী শিবির, বিশেষত রাহুল গান্ধী, মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন। রাহুল ইতিমধ্যেই একাধিকবার মণিপুর সফরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।

Advertisement
ads

বিশেষজ্ঞ মহলের মতে, বিরোধীদের ক্রমবর্ধমান চাপের মধ্যেই মোদির আসন্ন মণিপুর সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। শান্তি ও সংহতির বার্তা দিতেই হয়তো প্রধানমন্ত্রী এবার সরাসরি উত্তপ্ত রাজ্যে যেতে রাজি হয়েছেন।

Continue Reading
Advertisement