কালীঘাটে চরম একাকীত্বে মমতা! ফিরহাদ-চন্দ্রিমার পর এবার দল ছাড়ছেন অনুব্রতও
Connect with us

রাজনীতি

কালীঘাটে চরম একাকীত্বে মমতা! ফিরহাদ-চন্দ্রিমার পর এবার দল ছাড়ছেন অনুব্রতও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে জোর জল্পনা তৈরি হয়েছে অনুব্রত মণ্ডলকে ঘিরে। রাজনৈতিক সূত্রের দাবি, তিনি বর্তমান শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক (Official) ঘোষণা হয়নি, তবে আলোচনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বলে একাধিক সূত্রের দাবি।

সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় (Assembly) প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর বিষয়টি আরও এগোয়। এরপর ঋতব্রত শিবিরের এক বিধায়ক ফোনে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেন বলেও দাবি করা হচ্ছে। সেই আলোচনাতেই সম্ভাব্য যোগদান (Joining) নিয়ে নীতিগত সম্মতি হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা।

আরও জানা যাচ্ছে, ঋতব্রতপন্থী তৃণমূলের (Trinamool) বীরভূম জেলা সভাপতির দায়িত্ব অনুব্রত মণ্ডলকে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। সূত্রের দাবি, তিনি তাতেও সম্মতি জানিয়েছেন। আগামী কর্মসমিতির (Working Committee) বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ নেতা হিসেবে দেখা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংকটে তাঁর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। তবে সাম্প্রতিক সময়ে অনুব্রতের কয়েকটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। সাংগঠনিক দায়িত্ব, দলীয় অবস্থান এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে তাঁর অসন্তোষের কথাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে।

Advertisement
ads ads

ইতিমধ্যেই ফিরহাদ হাকিম, অরূপ রায় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একাধিক নেতার শিবির পরিবর্তনের খবর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। সেই প্রেক্ষাপটে অনুব্রত মণ্ডলের সম্ভাব্য সিদ্ধান্ত বীরভূমের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

তবে উল্লেখযোগ্য বিষয়, অনুব্রত মণ্ডলের সম্ভাব্য যোগদান নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি রাজনৈতিক সূত্রনির্ভর জল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে।

Continue Reading
Advertisement ads