উপত্যকায় জঙ্গি হান্ট চলছে! কুলগামে ‘অপারেশন আখাল’-এ ২ জঙ্গি নিকেশ, আহত ১
Connect with us

অপারেশন সিঁদুর

উপত্যকায় জঙ্গি হান্ট চলছে! কুলগামে ‘অপারেশন আখাল’-এ ২ জঙ্গি নিকেশ, আহত ১

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। পহেলগাঁও জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) জড়িত দ্য রেজিস্টেন্স ফ্রন্টের (The Resistance Front) জঙ্গিদের নিকেশ করতে এবার পরিচালিত হচ্ছে ‘অপারেশন আখাল’ (Operation Akhal)। তিন দিন ধরে চলা এই অভিযানে মোট পাঁচ জঙ্গিকে খতম করা হয়েছে, যার মধ্যে রবিবার আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়।

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে কুলগাম (Kulgam) জেলার অখাল জঙ্গলে জঙ্গিদের উপস্থিতি শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। প্রথমেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়, ফলে পাল্টা জবাব দিতে বাধ্য হয় জওয়ানরা। শুক্রবার রাতের সংঘর্ষ কিছুক্ষণের জন্য স্তিমিত হলেও শনিবার সকাল থেকে ফের শুরু হয় গোলাগুলি।

আরও পড়ুনঃ বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ, মহারাষ্ট্রে আটকে ডায়মন্ড হারবারের যুবক—উদ্ধারে অভিষেকের টিম

শনিবারের অভিযানে তিন জঙ্গিকে খতম করা সম্ভব হয়। আজ, রবিবার অভিযান তৃতীয় দিনে গড়ালে আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়। এর ফলে মোট নিহত জঙ্গির সংখ্যা দাঁড়াল পাঁচে। অভিযানের সময় এক জওয়ান আহত হয়েছেন, তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Advertisement
ads

অপারেশন আখালের সময় কুলগামের অখাল জঙ্গলে টানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যৌথ বাহিনী এখনো চিরুনি তল্লাশি চালাচ্ছে, যাতে কোনও জঙ্গি পালিয়ে যেতে না পারে। সেনা সূত্রে জানা গেছে, নিকেশ হওয়া জঙ্গিরা পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে ছিল।

প্রসঙ্গত, এর আগে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত আরও কয়েকজন জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী। পরপর সফল অভিযানে উপত্যকায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই আরও জোরদার হল।

Continue Reading
Advertisement