সাভারে শ্রদ্ধা শেষে সচিবদের সঙ্গে বৈঠক! ঢাকার প্রশাসনিক রাশ শক্ত করতে তৎপর নতুন প্রধানমন্ত্রী
Connect with us

বাংলাদেশ

সাভারে শ্রদ্ধা শেষে সচিবদের সঙ্গে বৈঠক! ঢাকার প্রশাসনিক রাশ শক্ত করতে তৎপর নতুন প্রধানমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নিজের প্রথম সরকারি কর্মদিবস শুরু করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী (Newly Elected Prime Minister) তারেক রহমান। বুধবার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ (Wreath-laying) করেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী।

এ সময় তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার (Cabinet) সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (Visitor’s Book) স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণ (Tree Plantation) করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাভার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা (Security Measures) জোরদার করা হয়েছিল। সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা হন।

সূচি অনুযায়ী, সাভার থেকে ফিরে বেলা সোয়া বারোটায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় অর্থাৎ সচিবালয়ে (Secretariat) পৌঁছাবেন।

Advertisement
ads

বিকেল তিনটায় নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক (Cabinet Meeting) অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের (Secretaries) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নবনির্বাচিত এই প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন সরকারের প্রথম দিনটি অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।

Continue Reading
Advertisement